এক্সপ্লোর

Tarapith: দ্বারকার জলের ভাসছে তারাপীঠ মহাশ্মশান, বন্ধ হল দাহকাজ

Tarapith Tara Maa: লাগাতার বৃষ্টিতে দ্বারোকা নদীর জল বাড়তে থাকে। শনিবার সকালে নদীর দুই কূল ছাপিয়ে মহা শ্মশানে জল ঢুকে পড়তে শুরু করেছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: টানা বৃষ্টির প্রবল প্রভাব পড়েছে তারাপীঠ (Tarapith) মহাশ্মশানে। দিনকয়েক ধরেই বৃষ্টি চলছে। এর ফলে দ্বারকা নদীর জলস্তর বেড়েছে অনেকটাই। আর এবার দ্বারকা নদীর জল ছাপিয়ে ঢুকে পড়ল তারাপীঠ মহা শ্মশানে। 

লাগাতার বৃষ্টিতে দ্বারোকা নদীর জল বাড়তে থাকে। শনিবার সকালে নদীর দুই কূল ছাপিয়ে মহা শ্মশানে জল ঢুকে পড়তে শুরু করেছে। যে অংশ জলমগ্ন, সেখানে দাহকাজ বন্ধ রয়েছে। শ্মশানের বিভিন্ন এলাকায় প্রায় এক কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে। শনিবার আপাতত দেহ সৎকারের কাজ বন্ধ রাখা হয়েছে। যদিও শ্মশান কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।                                                                                           

এদিকে আজ শনিবারে অমাবস্যাও রয়েছে। শ্রাবণ মাসের এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে সাধুদের ভিড়ও বাড়ে। রাতভর বৃষ্টির জেরে জল ঢুকে পড়ায় সেখানে যজ্ঞ বা পুজো কিছুই করা যাবে না বলে জানা গিয়েছে। 

এদিকে, প্রবল বৃষ্টিতে বীরভূমের বোলপুরের কঙ্কালিতলা মন্দিরের গর্ভগৃহে জল ঢুকেছিল। আজ সেই জল নেমে গেলেও, এখনও মন্দির  চত্বর জলমগ্ন। মন্দিরে ঢুকেছে কোপাই নদীর জল। পুজো দেওয়া আপাতত বন্ধ। এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন। পুজো দিতে না পারায় আক্ষেপ নিয়েই ফিরছেন তাঁরা। 

আরও পড়ুন, রাশিচক্রে ঘুরবে বুধ, এই ৩ রাশিকে করবে ধনী, দেবে কেরিয়ারে সাফল্য

অন্যদিকে, কুয়ে নদীর জলে ভাসছে লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। সেতু ডুবে যাওয়ায় বিভিন্ন গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। একাধিক জায়গায় কুয়ে নদীর বাঁধে ফাটল ধরেছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতি। ইলামবাজারের গোল্টে গ্রামের কাছে শাল নদীর জল সেতুর ওপর দিয়ে বওয়ায় পাড়ুই যাওয়ার  রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। 

বীরভূমের সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর ওপর ২টি অস্থায়ী সেতু জলের তলায়। ঝুঁকি নিয়ে, বিপজ্জনকভাবে রেলসেতু ধরে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে বোলপুর-রামপুরহাট, সাঁইথিয়া ও বহরমপুরের মধ্যে যান চলাচল বন্ধ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget