এক্সপ্লোর

Birbhum: 'বীরভূমের মুখ্যমন্ত্রী কাজল শেখ', মমতার সফরের আগে বিস্ফোরক তৃণমূল নেতা

কাজলের অনুগামীরা ‘জেলার মুখ্যমন্ত্রী কাজল শেখ’ বলায় ধমক খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাজল শেখই কার্যত জেলার মুখ্যমন্ত্রী, কাজল শেখ অনুগামী আলম শেখের এই মন্তব্যেই চাঞ্চল্য। 

শনিবার বীরভূম সফর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই নানুরের তৃণমূল নেতার এমন মন্তব্যে জলঘোলা শুরু হয়েছে। পাশাপাশি দলীয় কোন্দলও প্রকাশ্যে এসেছে। নানুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আলম শেখ বলেন, 'কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলা ভুল হবে না। যাঁদের নিয়ে মুখ্যমন্ত্রী বীরভূমে তৃণমূলের কোর কমিটি তৈরি করেছেন, তাঁরা মূর্খ'। 

প্রসঙ্গত, নতুন করে যে কোর কমিটি গঠন হয়েছে বীরভূমে, সেখানে ঠাঁই হয়নি কাজলের। এর আগে কাজলের অনুগামীরা ‘জেলার মুখ্যমন্ত্রী কাজল শেখ’ বলায় ধমক খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই। এর আগে নাম না করে মমতা বলেছিলেন, “কেউ কেউ বলে বেড়াচ্ছে সে নাকি জেলার মুখ্যমন্ত্রী। কীসের জেলার মুখ্যমন্ত্রী?” পরবর্তীতে তার নামে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দেন কাজল শেখকে।

অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে যাওয়ার পর থেকেই যেন বীরভূমের তৃণমূলের সংগঠন টালমাটাল হয়ে যায়। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের পরে বীরভূমের জেলা সভাধিপতির পদে বসেন একদা অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ। তারপরেই কার্যত জেলাজুড়ে কোন ঠাসা হয়ে যায় অনুব্রত অনুরাগীরাও। 

তবে আলম শেখের এই ভাইরাল ভিডিও ঘিরেই তুলকালাম শুরু হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রীর সফরের মধ্য়েই তৃণমূল নেতার এই বক্তব্য ভাইরাল হওয়ায় অস্বস্তি বেড়েছে শাসকদলের। অনুগামীর মন্তব্য়ের দায় তাঁর নয় বলে জানিয়েছেন কাজল শেখ। জেলা তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যের কড়া নিন্দা করেছে।                                                                   

লোকসভা ভোটের আগে অনুব্রতর জেলায় শাসকদলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি। অন্যদিকে, জেলে থেকেও জেলায় আছেন অনুব্রত মণ্ডল। আজ সিউড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি সভার আগে শান্তিনিকেতনে অনুব্রতর বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। 

আরও পড়ুন, 'এমন কিউট, এমন সুইট প্রধানমন্ত্রী...' মোদির জন্য বিশেষ বিশেষ বিশেষণ মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget