এক্সপ্লোর

Anubrata Mondal: ফটক খুলল জেলের, দোলের দিনই দিল্লিযাত্রা অনুব্রতর, কড়া নিরাপত্তার বন্দোবস্ত

Cattle Smuggling Case:আসানসোল জেলে ইতিমধ্যেই পৌঁছেছে সশস্ত্র পুলিশ বাহিনী।

কলকাতা: দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। দোলের দিন সকালেই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি। তাকে ঘিরে সরগরম আসানসোল জেল চত্বর। জেলের বাইরের ফটক খুলে গিয়েছে। উপচে পড়ছে ভিড়। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। অনুব্রতকে গাড়িতে তোলার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে (Cattle Smuggling Case)। 

অনুব্রতর দিল্লিযাত্রা ঘিরে সরগরম আসানসোল জেল চত্বর

তবে দিল্লি নিয়ে যাওয়ার আগে প্রথমে কলকাতায় আনা হবে অনুব্রতকে। জোকা ইএসআই হাসপাতালে ডাক্তারি পরীক্ষা হবে তাঁর। ফিটনেস পরীক্ষা হবে সেখানে। দেখা হবে, তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব কিনা। আসানসোল জেলে ইতিমধ্যেই পৌঁছেছে সশস্ত্র পুলিশ বাহিনী। স্করপিও গাড়িতে তোলা হবে অনুব্রতকে। সামনে পিছনে থাকবে কনভয়। অনুব্রতর সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসারও।

মঙ্গলবার অনুব্রতর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, একজন ইনস্পেক্টর, তিন জন সাব ইনস্পেক্টর-সহ মোট ১২ জন পুলিশ কর্মী। জোকা হাসপাতাল থেকে ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই ইডি-র হাতে তুলে দেওয়া হবে অনুব্রতকে। তার পর বিমানবন্দ পর্যন্ত অনুব্রতকে নিরাপত্তা দেবে কলকাতা পুলিশ। অনুব্রতর নিরাপত্তা নিয়ে খআমতি রাখা হচ্ছে না কোনও।

আরও পড়ুন: Madan Mitra: 'বিজেপিকে নিয়ে বাম-কংগ্রেস বাড়াবাড়ি করলে আস্তিন গুটিয়ে দেব', হুঁশিয়ারি মদনের

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে দীর্ঘদিন ধরেি জট ছিল। শেষ মেশ সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক জানান, আসানসোল জেল কর্তৃপক্ষই অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাবেন। জেল থেকে এসকর্ট করবে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর, ইডি হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবেন জেল কর্তৃপক্ষ। 

এর আগে, শনিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেও, রবিবারও অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে জট কাটেনি। কে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাবে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে, কে তাঁকে দিল্লি কে নিয়ে যাবে, তা নিয়ে,দিনভর টানাপোড়েন চলে জেল কর্তৃপক্ষ, আসানসোল কমিশনারেটের পুলিশ ও কেন্দ্রীয় সরকারি সংস্থা ED-র মধ্যে।

অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে জট ছিল দীর্ঘদিন ধরে

সেই প্রেক্ষিতে সোমবার, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হন জেল কর্তৃপক্ষ। আদালতে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী ও বীরভূমের তৃণমূল সভাপতির আইনজীবী। আদালত জানায়, জেল কর্তৃপক্ষই অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাবেন। আসানসোলের বিশেষ  সিবিআই আদালত নির্দেশ দেওয়ার পরই, সোমবার দুপুরে ইডিকে মেল করেন আসানসোল জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget