এক্সপ্লোর

Anubrata Mondal: হাইকোর্টে ভর্ৎসনার শিকার অনুব্রত, করা হল জরিমানাও

Calcutta High Court: খারিজ অনুব্রতর আবেদন, দিল্লি যাত্রা আটকাতে কোনও নির্দেশ দিল না হাইকোর্ট। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে কার্যত কোনও বাধা রইল না ইডি-র।

কলকাতা: দিল্লির পর এবার কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) ধাক্কা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। মিলল না রক্ষাকবচ, কেষ্টর তিহাড় যাত্রা কার্যত নিশ্চিত। কেন এক মামলায় দুই আদালতে আবেদন, কেষ্টকে জরিমানা হাইকোর্টের। খারিজ অনুব্রতর আবেদন, দিল্লি যাত্রা আটকাতে কোনও নির্দেশ দিল না হাইকোর্ট। ফলে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে কার্যত কোনও বাধা রইল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

কেন এক মামলায় দুই আদালতে আবেদন, কেষ্টকে জরিমানা

শনিবার অনুব্রতকে ১ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত। দিল্লি এবং কলকাতা হাইকোর্টে একই ধরনের আবেদন করায় জরিমানা করা হয়েছে। আদালত জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে বিমানে দিল্লি নিয়ে যেতে হবে অনুব্রতকে। তার আগে কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতাল থেকে ফিট সার্টিফিকেট নিতে হবে। তবেই দিল্লি নিয়ে যাওয়া যাবে অনুব্রতকে। শনিবার এই নির্দেশ দিলেন বিচারপতি বিবেক চৌধুরী। 

এ দিন বিচারপতি চৌধুরী বলেন, "এখানে মামলা করেছেন, সেটা দিল্লিতে জানাননি। দিল্লিতে মামলা করেছেন, সেটা এখানে জানাননি। একই সওয়াল কাল দিল্লি হাইকোর্টে করেছেন, রক্ষাকবচ মেলেনি। 'আজ ছুটির দিনে আদালতের সময় নষ্ট করে একই আবেদন জানানো হচ্ছে। এই ধরনের মামলায় বিপুল আর্থিক জরিমানা করা উচিত। মৌখিক আশ্বাসের প্রতিফলন নির্দেশনামায় থাকবে না এটা বিরল। দিল্লি হাইকোর্টে মামলা বিচারাধীন। এখানে মামলা করার মানে হয় না।"

শুক্রবারই অনুব্রতর দিল্লি যাত্রা আটকাতে কোনও স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। শনিবারও খারিজ হয়ে গেল অনুব্রতর আবেদন। বীরভূমের তৃণমূল সভাপতির দিল্লি যাত্রা আটকাতে কোনও নির্দেশই দিল না আদালত।  ফলে গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা রইল না ইডি-র। 

আরও পড়ুন: Tapas Roy: ‘মমতার রাতের ঘুম কেড়ে নেব’, হুঁশিয়ারি কৌস্তভের, তাপসের জবাব...

বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল সভাপতিকে দিল্লি নিয়ে যেতে সবুজ সঙ্কেত দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে সেই মামলার শুনানিতে এ দিন তাঁর আইনজীবী জানান, দিল্লি হাইকোর্টে ইডি মৌখিক আশ্বাস দিয়েছিল যে, প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করবে না। 

একথা শুনে বিচারপতি অনুব্রতর আইনজীবীর দিকে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, "দিল্লি হাইকোর্টে একাধিকবার শুনানি হয়েছে। আপনারা মৌখিক আশ্বাসের ওপর ভরসা করলেন? এখানে তো প্রতি ক্ষেত্রে আপনারা মৌখিক আশ্বাসের প্রতিফলন নির্দেশনামায় চান। এই ধরনের একটা হাই প্রোফাইল মামলায় চাইলেন না কেন? যেখানে অভিযোগ, ইডি আপনাদের মিথ্যা মামলায় জড়াচ্ছে!"

এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই অনুব্রতর!

জবাবে অনুব্রতর আইনজীবী বলেন, "তাঁর মক্কেলকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য শুক্রবার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। ১৭ মার্চ দিল্লি হাইকোর্টে মামলার শুনানি হওয়া পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার আবেদন জানান।" তবে এদিন সকালেই জেল থেকে অনুব্রতকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রায় ৪০ মিনিট ধরে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই বলে জানিয়ে দেন সুপার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget