এক্সপ্লোর

TMC Leader Arrested: ছেলে গ্রেফতার আগেই, এবার জালে তৃণমূলের এই নেতা, কী অভিযোগ প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে?

TMC News: এর আগে গঙ্গা থেকে বালি পাচারের অভিযোগে গ্রেফতার প্রাক্তন পুরপ্রধানের ছেলে। পালাবদলের পর গ্রেফতার হলেন প্রাক্তন পুরপ্রধান।  

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের গ্রেফতার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান। এবার গ্রেফতার তৃণমূল নেতা ও নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্য়ায়। বিজেপির আয়োজিত কর্মসূচিতে বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার। ২০২৫ সালে অপারেশন সিঁদুরের সাফল্য়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল, দাবি বিজেপির। এর আগে গঙ্গা থেকে বালি পাচারের অভিযোগে গ্রেফতার প্রাক্তন পুরপ্রধানের ছেলে। পালাবদলের পর গ্রেফতার হলেন প্রাক্তন পুরপ্রধান।  

দুর্নীতির অভিযোগে বসিরহাটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর 

অন্যদিকে, দুর্নীতির অভিযোগে বসিরহাটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর করলেন এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, বসিরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অদিতি মণ্ডল আবাস যোজনা ঘরের জন্য় কাটমানি নিয়েছেন। গতকাল সেই টাকা চাইতে গেলে দু'পক্ষের মধ্য়ে বচসা শুরু হয়। এরপরই বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধরা। 

মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক

হলদিয়া বন্দর থেকে উন্নতমানের কয়লা চুরির অভিযোগে গ্রেফতার হলদিয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আজগর আলির দাদা শেখ আশরফ আলি-সহ ৩ জন 

এর পাশাপাশি জানা গিয়েছে, হলদিয়া বন্দর থেকে উন্নতমানের কয়লা চুরির অভিযোগে গ্রেফতার হলেন হলদিয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আজগর আলির দাদা শেখ আশরফ আলি সহ ৩জন। পুলিশ সূত্রে দাবি, গতকাল বন্দরের একটি বার্থ থেকে অন্য়ত্র কয়লা নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল ধৃতের সংস্থা ফাইভস্টার শিপিং এজেন্সি। অভিযোগ, সেই সময় গেট থেকে কয়লা পাচারের সময় CISF হাতেনাতে ধরে ফেলে। এরপর অভিযোগের ভিত্তিতে ডাম্পারের চালক, হেল্পার-সহ সিপিং এজেন্সির ম্য়ানেজিং ডিরেক্টর শেখ আশরফ আলিকে গ্রেফতার করে পুলিশ। 

আবাস যোজনা ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ 

আবাস যোজনা ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। তৃণমূল পরিচালিত কৈচর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে উঠল ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আবেদন না জানিয়েও অ্যাকাউন্টে টাকা। কারও আবার মৃত্যুর পরও হয়েছে অর্থপ্রাপ্তি। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে, আবাস যোজনার প্রকল্পে এমনভাবেই আকস্মিক অর্থলাভ হয়েছে বটে, কিন্তু অভিযোগ, সেই টাকার ছিটেফোঁটাও পাননি আসল উপভোক্তারা। বদলে, তা গেছে তৃণমূল নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রাজ্যের পালাবদলের পর এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মঙ্গলকোটের তৃণমূল পরিচালিত কৈচর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল প্রধান সুফল প্রধান। এই গ্রামেরই বাসিন্দা পদ্মাবতী যশ। সম্প্রতি আবাসের নথি খতিয়ে দেখে তিনি জানতে পেরেছেন, ২০২১-২২ আর্থিকবর্ষে তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে আবাস যোজনার টাকা। কিন্তু তাঁর দাবি, তিনি এই প্রকল্পের জন্য কোনও আবেদনই করেননি। ২০১২ সালেই মৃত্যু হয়েছে এই গ্রামের বাসিন্দা জীবনকৃষ্ণ চৌধুরীর। তাঁর পরিবারের দাবি, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর নামে তিনটি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ দেখানো হয়েছে। যদিও, সেই টাকা তাদের হাত পর্যন্ত আর পৌঁছয়নি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, সে কথা নিজেই স্বীকার করেছেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য। এদিকে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর থেকেই এলাকাছাড়া প্রাক্তন তৃণমূল প্রধান। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget