এক্সপ্লোর

NIA Bhupatinagar Case: ধনরামের জায়গায় রাজ্যের নয়া NIA সুপার রাকেশ রোশন? জোর জল্পনা

Bhupatinagar Case: মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ এই দাবি করেন কুণাল।

কলকাতা: ভূপতিনগরে ঝামেলা বাধার আগে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল (TMC News)। সেই নিয়ে বিতর্কের মধ্যে রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থার সুপার ধনরাম সিংহকে দিল্লিতে তলব করা হয়েছে। রাজ্যে NIA সুপারও বদল হচ্ছে বলে এবার সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ধনরামের জায়গায় রাজ্যের নয়া NIA সুপার হচ্ছেন IPS রাকেশ রোশন। (NIA Bhupatinagar Case)

মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ এই দাবি করেন কুণাল। তিনি লেখেন, 'NIA-সূত্র: অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP-NIA ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার পর ধনরাম সিংহকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়েছে। উনি রওনা দিয়েছেন। বিতর্কিত ওই মামলার তদারকিতে পটনার IPS অফিসার রাকেশ রোশনকে এবার কলকাতায় পাঠাচ্ছে NIA'. (Bhupatinagar Case)

NIA-র সুপার বদলালেও, বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন কুণাল। তিনি লেখেন, 'কিন্তু আমরা সঠিক তদন্ত চাই, ধনরাম সিংহের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ওই সাক্ষাতের ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না। তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে। NIA-কে বিবৃতি প্রকাশ করে ধনরাম সিংহের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে, জানাতে হবে। NIA-র DG-রও পরিবর্তন চাই আমরা, কারণ উনি সবকিছুর জন্য দায়ী, ধনরামের কাজকর্মের জন্যও'।

আরও পড়ুন: Sandeshkhali Police Attacked: সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশ, ক্যাম্পে ঢুকে হামলা দুষ্কৃতীদের

২০২২ সালের বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হন NIA আধিকারিকরা। কিন্তু মধ্যরাতে NIA গৃহস্থের বাড়িতে হাজির হল কেন, প্রশ্ন তুলতে শুরু করে। ভূপতিনগরে NIA-র আধিকারিকদের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। সেই আবহেই দু'দিন আগে NIA-BJP আঁতাতের অভিযোগ তোলে তৃণমূল। ভূপতিনগরে ঝামেলার আগে, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে NIA সুপার ধনরামের গোপন বৈঠক হয়েছিল বলে দাবি করে তারা। 

ধনরামের বাড়িতে ঢুকতে গিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নিজের নাম ভিজিটর্স বুকেও লেখেন বলে নথি দেখিয়ে দাবি করেন কুণাল, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। নির্বাচনী আচরণ বিধি কার্যকর থাকাকালীন NIA সুপারের সঙ্গে জিতেন্দ্রর এই বৈঠক নিয়ে চাপানউতোর শুরু হতে সময় লাগেনি। তৃণমূলের দাবি, জোড়াফুল শিবিরের কাদের নিশানা করতে হবে, NIA-র হাতে সেই তালিকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। সাদা প্যাকেটে মুড়ে টাকারও লেনদেন হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে সেই নিয়ে প্রতিবাদ জানান অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনেও অভিযোগ জানায় তারা। সেই আবহেই এবার রাজ্যে NIA সুপার বদলির খবর জানালেন কুণাল।

 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget