এক্সপ্লোর

Kunal Ghosh: ‘২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা, তার পর অভিষেক’, প্রকাশ্য সভায় দাবি কুণালের

Kunal on Mamata-Abhishek: হুগলি জেলার চুঁচুড়ার একটি সভায় এমন মন্তব্য করলেন কুণাল।

চুঁচুড়া: তৃণমূলে ছবি ও আদি-নব্য বিতর্কের মধ্যেই ফের বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূলের (TMC) সরকার যেমন আছে থাকবে, আরও নতুন মুখ উঠে আসবে বলে মন্তব্য করলেন কুণাল। 

হুগলি জেলার চুঁচুড়ার একটি সভায় এমন মন্তব্য করলেন কুণাল। তাঁর বক্তব্য, "২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। অনেকে তৃণমূলের ওপর শকুনের মতো নজর রেখেছে। অনেকে ভাবছে তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলকে ভাঙতে পারলে, দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে। সে গুড়ে বালি, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন ছেলেমেয়ে আনুন, নতুন ছেলেমেয়েদের তৈরি করুন।"

তৃণমূলে আদি-নব্য় দ্বন্দ্ব নিয়ে বেশ কিছু দিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। দলের অন্দরে মমতা এবং অভিষেকপন্থীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে বার বার। সম্প্রতি নেতাজি ইন্ডোরে আয়োজিত অনুষ্ঠানে অভিষেকের ছবি না দেখা যাওয়ায়, সেই বিতর্ক আরও জোর পায়। মমতা রয়েছেন এই যথেষ্ট, আলাদা করে অভিষেকের ছবির প্রয়োজন নেই বলে প্রকাশ্যে জানান একপক্ষ। অন্য পক্ষ আবার জানান, ,মমতার পাশে অভিষেকের ছবি থাকা প্রয়োজন ছিল।

আরও পড়ুন: Shantanu Thakur: প্রকাশ্য মঞ্চ থেকে BSF-কে হুঁশিয়ারি, TMC-র প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু

সেই সময় অভিষেকের ছবি রাখার পক্ষেই মুখ খুলেছিলেন কুণাল। তাঁর বক্তব্য ছিল, "অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। ব্যাপারটা মমতাদি বনাম অভিষেক নয়, মমতাদি এবং অভিষেক। জুটিকে রাখতে হবে। অভিষেককে ছাড়া মমতাদি পারবেন না এমন নয়, আবার তৃণমূল না করলে অভিষেকের চলবে না, তেমনই নয়। মমতাদি শেষ কথা, তিনি সম্পদ। তিনি তৃণমূলের মুখ। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে গ্রুম করে, প্রচুপর ত্যাগ করে, পরিশ্রম করে যে জায়গা তৈরি করেছে, তাতে ওকে বাদ দিলে ব্য়াপারটা অসম্পূর্ণ থেকে যায়।"

মমতা এবং অভিষেককে আলাদা করে দেখানোর চেষ্টা কাম্য নয় বলেও সেই সময় মন্তব্য করেছিলেন কুণাল। এবার কার্যতই ভবিষ্যদ্বাণী করে দিলেন তিনি। ২০৩৬ পর্যন্ত মমতা মুখ্যমন্ত্রী থাকলেও, তার পর অভিষেক দায়িত্বে আসবেন বলে ঘোষণা করে দিলেন তিনি। 

সেরা শিরোনাম

News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget