এক্সপ্লোর

North 24 Parganas News: জন্মদিনের পার্টি চলাকালীন তৃণমূলের উপপ্রধানকে গুলি করে 'খুন' গুমায়

Guma TMC Murder Case: জন্মদিনের পার্টি চলাকালীন বচসা, আচমকাই তৃণমূলের উপপ্রধানকে গুলি করে 'খুন'..

উত্তর ২৪ পরগনা: দোরগড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। এদিকে তার আগেই খুনের ঘটনা এল প্রকাশ্যে। উত্তর ২৪ পরগনার গুমাতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে 'খুন।'গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে 'খুন'- র অভিযোগ। জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে  পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল।মৃত বিজন দাস গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাল্টা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত গৌতম দাস জমি কেনাবেচার সিন্ডিকেটে যুক্ত। ২০১৮-য় ধর্ষণ-মামলায় গ্রেফতারও হন। অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাঁর সঙ্গে তৃণমূল উপপ্রধানের শত্রুতা ছিল।

অভিযোগ, গতকাল রাতে জন্মদিনের অনুষ্ঠানে তৃণমূল নেতার সঙ্গে দেখা হয় অভিযুক্তের। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে গিয়েও, ফিরে এসে তৃণমূল উপপ্রধানকে গুলি করে পালিয়ে যান গৌতম। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।  

সম্প্রতি লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রানিনগর। এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। যদিও, খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি পুলিশ সূত্রে।

সালারের পর রানিনগর। লোকসভা ভোটের মুখে এক সপ্তাহের মাথায় ফের খুন মুর্শিদাবাদে। এবার কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।সংঘর্ষে জখম হলেন এক তৃণমূল কর্মী।মঙ্গলবার বিকেল থেকেই কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে রানিনগরের নজরানা গ্রাম।

অভিযোগ, বজলুর রহমান নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন সংঘর্ষে। কংগ্রেসের দাবি, তার বদলা নিতে রাতে ফের কংগ্রেস কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল।সেই সময় নিজের চায়ের দোকানে বসেছিলেন কংগ্রেস কর্মী এনামুল মণ্ডল। পালাতে গেলে ধাওয়া করে তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা মৃত বলে ঘোষণা করেন কংগ্রেস কর্মীকে। 
 
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তপ্ত রানিনগর। কংগ্রেস কর্মীকে 'পিটিয়ে খুন'। তৃণমূল রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,এটা সম্পূর্ণ একটা স্থানীয় ঘটনা। তৃণমূলের ওপর যাঁরা দায় চাপাচ্ছেন তাঁরা ঠিক কাজ করছেন না। ওই জায়গাটায় কংগ্রেস মদতপুষ্ট কিছু দুষ্কৃতী, তাঁরা লাগাতার গন্ডগোল করে চলেছেন। তার পরিপ্রেক্ষিতে কী হয়েছে, আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।'

আরও পড়ুন, ঝুপড়ি ঘরের ওপর পড়ল চলন্ত গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা উল্টোডাঙায়

মুর্শিদাবাদের রানিনগরে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি করে দুষ্কৃতীরা।দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। যার রেশ কাটতে না কাটতেই রানিনগরে খুন হলেন এক কংগ্রেস কর্মী।যদিও পিটিয়ে খুনের অভিযোগে এখনই শিলমোহর দিতে নারাজ পুলিশ। কংগ্রেস ও তৃণমূল দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। 
 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget