এক্সপ্লোর

Sandeshkhali ED Raid: কলকাতা হাইকোর্টে অবস্থান বদল শেখ শাহজাহানের, এবার আদালতে কী বললেন তাঁর আইনজীবী?

Sheikh Shahjahan : সোমবারই মামলায় পার্টি হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শেখ শাহজাহান। আর মঙ্গলবার তাঁর আইনজীবী জানালেন, মামলায় পার্টি হতে চান না শেখ শাহজাহান। 

সৌভিক মজুমদার, কলকাতা : সোমবারই গোপনপুরী থেকে,আইনজীবী মারফত মামলায় যুক্ত হওয়ার আবেদন করেছিলেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান । আর তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্টে অবস্থান বদল করলেন তিনি। আদালতে তাঁর আইনজীবী জানালেন, মামলায় পার্টি হতে চান না শেখ শাহজাহান। 

সোমবারই মামলায় পার্টি হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শেখ শাহজাহান। সোমবার হাইকোর্টে তাঁর আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্য়ায় সওয়ালে বলেছিলেন, তাঁরা ECIR দেখেননি, তাঁদের বক্তব্য় পেশের সুযোগ দেওয়া হোক।  আর তার ঠিক একদিন পরেই সন্দেশখালির বেতাজ বাদশার আইনজীবী  জানালেন, 'যদি আদালত মনে করে যে এই মামলায় তাঁর উপস্থিতির প্রয়োজন আছে তাহলেই আবেদন করবেন শেখ শাহজাহান'। তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ, অথচ, হামলাকাণ্ডের ১০ দিন পর, অন্তরালে থেকেই মামলায় যুক্ত হতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন শেখ শাহজাহান। আর তারপর অবস্থান বদলও করে ফেললেন। 

ED-র ওপর হামলার পর, ১১ দিন পার হয়ে গিয়েছে । এখনও অধরা তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান।  যার নামে একটা সময় সন্দেশখালিতে বাঘে-গরুতে জল খেত, তিনি এখন কোথায়? এই প্রশ্ন তুলেছে আদালতও। সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয়ও প্রকাশ করেছেন বিচারপতি। বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, রাজ্য সরকার এখনও ন্যাজাট থানার তদন্তে ভরসা রাখছে কী করে? হামলার দিনের ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে? তখন উত্তরে রাজ্য় সরকারের আইনজীবী জানান, এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার হয়েছে।  তখন বিচারপতি বলেন, ১ হাজার জনের মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে তাইতো ? 

সোমবার আদালতে এই প্রশ্ন ওঠার পরই সন্দেশখালিকাণ্ডে আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। সোমবার ন্যাজাটের হাটগাছি থেকে গ্রেফতার হয় আনামুল শেখ ও আজিজুল শেখ। এদের দু’জনের বাড়ি সরবেড়িয়ার আগাড়হাটি গ্রাম পঞ্চায়েতের বড় আজগাড়া গ্রামে। অপর ধৃত হাজিনুর শেখকে পুলিশ কানমারি ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয়। 

ঘটনার ১১ দিন পরও অধরা শাহজাহান। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি, 'পুলিশের আশ্রয়ে সন্দেশখালিতে সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ভেড়ির মধ্যে তাঁকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাঁকে রাখা হয়েছে। এই মামলা যদি কলকাতা হাইকোর্ট CBI-কে ট্রান্সফার না করে বা NIA-কে ট্রান্সফার না করে শাহজাহান অধরাই থেকে যাবে, ধরা পড়বে না। '  

পাল্টা শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন ,  ' এই CBI-এর FIR নেমড আসামি, চোর শুভেন্দু নিজে। তা CBI তো শুভেন্দুকেই ধরছে না। শুভেন্দু বিজেপিতে গেছে গ্রেফতার এড়াতে, ওতো বিজেপি আছে বলে ওকে ধরছে না, তার মুখে আবার বড় বড় কথা। '  

আরও পড়ুন : 

৫০ কিলোর পেল্লায় মাছ থেকে চুনোপুটি, ব্যান্ডেলের মাছের মেলায় মন মজল বাঙালির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget