এক্সপ্লোর

Sumana Mahapatra Threats Police : 'রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিতে দেখলেই প্রতিবাদ করব', পুলিশকে হুঁশিয়ারি মন্ত্রী-পত্নীর

TMC Leader Sumana Mahapatra Threats Police : থানার IC-কে তৃণমূল জেলা সভাপতির কথা মতো চলতে হবে! প্রাধান্য দিতে হবে শাসকদলের পদাধিকারীদের। মঞ্চ থেকে পুলিশকে নিশানা করেন মন্ত্রীপত্নী। 

পাঁশকুড়া : 'শুধু পয়সা নেব, ঘুষ নেব, এই রাত্রিবেলা কোলাঘাটে ব্রিজের তলায় দাঁড়িয়ে লাইট মারব, এই সবগুলো করলে চলবে না।' ভাবছেন কার হুঙ্কার ? না একেবারেই নয় ।সোমবার শহরের পুরাতন বাজারে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা ছিল। সেই মঞ্চ থেকে পুলিশকে নিশানা করেন মন্ত্রীপত্নী। 

সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র তমলুকের বিধায়ক। তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র পাঁশকুড়া পুরসভার ১০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সেই সঙ্গে পাঁশকুড়া শহর তৃণমূলের সভাপতি পদে রয়েছেন তিনি। দলীয় সভা থেকে পাঁশকুড়া থানার IC-কে তৃণমূল জেলা সভাপতির কথামতো চলতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি!  

তিনি বলেন, 'এলাকার শান্তি রক্ষার জন্য থানাকে রাখা হয়েছে। আপনারাও কিন্তু মা মাটি মানুষের সরকারের অধীনস্থ কর্মচারী। এটা ভুললে চলবে না। মানুষকে অকারণ ভয় দেখিয়ে, আপনারা তো মাসে মাসে টাকাটা পান। তা আপনাদের তো পরিষেবাটা দিতে হবে। না হলে কী করে হবে? শুধু পয়সা নেব, ঘুষ নেব, এই রাত্রিবেলা কোলাঘাটে ব্রিজের তলায় দাঁড়িয়ে লাইট মারব, এই সবগুলো করলে চলবে না। এসব চলবে না। আমরা যদি ধরতে পারি, আমি কিন্তু দাঁড়িয়েই এর প্রতিবাদ করব।'

আরও পড়ুন: 

বিয়ের বেনারসি, লেহেঙ্গা সহ গ্রেফতার তিন চোর, পুলিশের ভূমিকায় খুশি বৃদ্ধ দম্পতি 

এ বিষয়ে পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার জানিয়েছেন, কে কী বলেছেন জানি না। এ বিষয়ে কোনও মন্তব্য করব না। আইসি কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও জবাব দিয়েছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি প্রতীক পাখিরা বলেন, আগেও পুলিশকে বাঁচতে টেবিলের তলায় ফাইল ঢেকে লুকোতে হয়েছিল। তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই চান পুলিশ প্রশাসনকে পায়ের নিচে রাখতে, এবং নিজে স্টিয়ারিং যেভাবে চালায়, সেভাবে রাখতে। এটা আবার পুনরায় মন্ত্রীর স্ত্রী মন্ত্রীর প্রভাব খাটিয়ে পুলিশকে সেই কায়দায় আক্রমণ করছে, যাতে তৃণমূলের অপপ্রচার যেগুলো করছে, সেগুলো ঢাকা দিতে পারে তাঁর দাবি, বিরোধী শক্তিকে বেশি মামলা আরও দিতে পারে, সেকারণে এই হুমকি !

বিরোধী শক্তিকে বেশি মামলা আরও দিতে পারে, সেকারণে এই হুমকি

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget