এক্সপ্লোর

Panchayat Election 2023:মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়নের ঘটনায় তৃণমূল নেতাকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডি-এর

CID Questions:মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়নের ঘটনায় তৃণমূল নেতা মোহারুদ্দিন গাজিকে ভবানী ভবনে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিআইডি।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: মক্কায় (Mecca) বসে মিনাখাঁয় (Minakhan) মনোনয়নের ঘটনায় তৃণমূল নেতা (TMC Leader Nomination) মোহারুদ্দিন গাজিকে ভবানী ভবনে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিআইডি (CID Questioning)। কাদের মদতে বিদেশে বসে মনোনয়ন? জানতে চান সিআইডি আধিকারিকরা। শেষ পঞ্চায়েত নির্বাচনে মক্কা থেকে মিনাখাঁর কুমারজোল গ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতার মোহারুদ্দিন গাজির নামে। পরে আদালতের নির্দেশে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এই নিয়ে বিডিও ও বিডিও অফিসের কর্মীদের আগেই জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এবার তাঁদের সঙ্গে মিলিয়ে দেখা হবে মোহারুদ্দিন গাজির বয়ান। প্রয়োজনে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে, সূত্রের খবর এমনই।  

কীসের মামলা?
সিপিএমের দায়ের মামলায় পঞ্চায়েত ভোটের আগেই সামনে এসেছিল এক চাঞ্চল্য়কর অভিযোগ। অভিবাসন দফতর হাইকোর্টে জানায়, হজের জন্য় গত ৪ জুন ভারত ছাড়েন মোহারুদ্দিন গাজি। অথচ, ১২ জুন তাঁর মনোনয়ন জমা পড়ে। শুধু তাই নয়। এসে গেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ও। কিন্তু অভিযোগ সামনে আসা ও অভিবাসন দফতরের দাবি জানাজানির পর এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিন্হা। জালিয়াতি করেই মনোনয়ন পত্র জমা দাখিল করেছিলেন মোহারুদ্দিন গাজি, হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে এমনই জানায় রাজ্য় নির্বাচন কমিশন। পরে বাতিল হয় কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির মনোনয়ন। রাজ্য় রাজনীতিতে তোলপাড় ফেলেও দেওয়া এই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়  কলকাতা হাইকোর্ট।মিনাখাঁর বিডিওর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।

গত মাসেই এই বিতর্ক নিয়ে মুখ খোলেন মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন দাখিলকারী মোহারুদ্দিন গাজি। তাঁর দাবি, প্রস্তাবক ফর্ম জমা দিতে পারেন এমন নিয়মের কথা জানতেন তিনি। তাই ফর্মে সই করে দলীয় কর্মীদের হাতে দিয়ে হজে গিয়েছিলেন। মোহারুদ্দিন গাজি বলেন, “এটা একটা মানুষের ভুল ধারণা। কিছু কিছু মানুষ ভুল ভাবাচ্ছেন। গ্রামে সকলে মিলে বসা হল। আমি মানুষের পাশে দাঁড়াই বলে মানুষ আমার নাম প্রস্তাব করে। আমাদের হজের ডেট হয়। আমার সাথীরা যাঁরা ছিলেন তাঁদের দায়িত্ব দিলাম। ৫ বছর আগে যে নির্বাচন হয়েছিল, একটা ফর্ম ছিল সই করে দিয়ে যাই। একটা গাইডলাইন আমার জানা ছিল, যে কোনও প্রস্তাবক এই ফর্ম ফিলআপ করে জমা দিতে পারেন। আমি তাই ফর্মে সই করে দিয়ে যাই। এ জন্য় আইন আছে। কেউ গিয়ে প্রতিবাদ করেছে। আইনে যা হবে আমি মেনে নিতে বাধ্য়। আইনের প্রতি আমার ভরসা আছে।’ শেষমেশ কোথাকার জল কোথায় গড়ায়, সেটাই দেখার। 

আরও পড়ুন:'বাংলায় ৬ লক্ষ পদ লোপ,২ কোটি বেকারের আর্তনাদ শোনা যাচ্ছে', রাজ্যকে নিশানা শুভেন্দুর



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget