এক্সপ্লোর

TMC Martyr Day 2022 : "পার্টি অন্ত প্রাণ ছিলেন", অসুস্থ অবস্থাতেই মহাকরণ অভিযানে গিয়ে আর ফেরেননি দমদমের মুরারি চক্রবর্তী

TMC Shahid Diwas, 21st July News: মুরারি চক্রবর্তী। ১৯৯৩’এর ২১ জুলাই ছিল ২৯ বছরের তরতাজা যুবক। সেদিন সকালে না খেয়ে মমতার টানে ধর্মতলা গেছিলেন

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ১৯৯৩ সালের ২১ জুলাই। মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মীর (Yuva Congress Worker)। প্রতি বছর এই দিনটিকে শহিদ দিবস (Shahid Diwas) হিসেবে পালন করে তৃণমূল। কিন্তু, যাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি, তাঁদের পরিবার কেমন আছে ? 

২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ। তিন দশক আগে এই ২১ জুলাইতেই প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেসের কর্মী। তাঁদের মধ্যে একজন মুরারি চক্রবর্তী। বাড়ি দমদমের ময়রাবাগানে। ২১ জুলাই দিনটা এলেই, আজও গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। মনে পড়ে যায়, গুলিবিদ্ধ মৃতদেহগুলোর কথা। 

মুরারি চক্রবর্তী বরাবরই পার্টি অন্ত প্রাণ হিসেবে পরিচিত ছিলেন। বাড়ির লোকেদের এখনও মনে আছে, ২১ জুলাইয়ের আগের দিন তাঁর শরীরটা ভাল ছিল না। তবু মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছেন শুনে বাড়িতে বসে থাকতে পারেননি। ছুটে গেছিলেন সেখানে। তবে আর ফিরতে পারেননি। 

মুরারি চক্রবর্তী। ১৯৯৩’এর ২১ জুলাই ছিল ২৯ বছরের তরতাজা যুবক। সেদিন সকালে না খেয়ে মমতার টানে ধর্মতলা গেছিলেন। মুরারি চক্রবর্তীর মৃত্যুর আট বছর পর জন্ম হয় তাঁর ভাইঝির। প্রয়াত জেঠুকে চিনেছেন বাবার কাছে গল্প শুনে। আজও তাঁর কথা বলতে গেলে, চোখে জল চলে আসে। নিহত যুব কংগ্রেস কর্মীর ভাইঝি পৌলমী চক্রবর্তী বলেন, শুনেছি, সেদিন না খেয়ে গেছিল। পার্টি অন্ত প্রাণ ছিল। বারণ না শুনে গেছিল। বুকে-মাথায় গুলি লাগে।

নিহত যুব কংগ্রেস কর্মীর ভাইয়ের স্ত্রী পলি চক্রবর্তী জানান, মমতা কথা রেখেছেন। একজনকে চাকরি দিয়েছেন।

মুরারি চক্রবর্তীর মতো ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন যুব কংগ্রেস কর্মী বন্দন দাস। ঝাড়খণ্ডের আদি বাসিন্দা বন্দন দাসের পরিবার থাকে হাতিবাগানে পুরসভার শ্রমিক আবাসনে। 

২৯ বছর আগে, সেই দিনটায় মায়ের সঙ্গে কর্মসূচিতে গেছিলেন বন্দন। প্রতিবেশীদের সঙ্গে মা কোনওমতে বাড়িতে ফিরতে পেরেছিলেন। কিন্তু, ছেলেকে খুঁজে পাননি। কিছুক্ষণ পর, আসে ২১ বছরের তরতাজা ছেলের মৃত্যুসংবাদ। 

আজও ছাদে উঠে একদৃষ্টে চেয়ে থাকেন রাস্তার দিকে। ছেলের কথা বলতে গেলে বুজে আসে মায়ের গলা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget