এক্সপ্লোর

TMC MLA Threats : "দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

Awas Yojana : বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা

পূর্ণেন্দু সিংহ, তালডাংরা : আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক (TMC MLA)। গতকাল দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) বলেন, "দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিও-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।"

তালডাংরার বিধায়কের বক্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক। বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা। 

বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরায় ক্ষেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। শনিবার তালডাংরা বাজারে সেই সভার পাল্টা সভা করে তৃণমূল। সেই সভাতেই বক্তব্য রাখতে উঠে তালডাংরার তৃণমূল বিধায়ক বলেন, "গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই। কোনও দোতলা ঘরের মালিক যদি আবাস যোজনার ঘরের টাকা পান তাহলে সেই বিডিওর চাকরি থাকবে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিওকে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।"

এনিয়ে সুর চড়ান বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, "গরিব মানুষ ঘর পাবে এটা স্বাভাবিক। তার মানে এটা নয়, কোনও সরকারি আধিকারিককে প্রকাশ্যে এভাবে হুমকি দেওয়া। এটা রীতি-বহির্ভূত। আমি মনে করি, যদি কোনও বিডিওর কাজের বিরুদ্ধে কিছু বলার থাকে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা উচিত। কিন্তু, এভাবে প্রকাশ্যে কোনও সরকারি পদের অবমাননা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।"

অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "যে কোন কারণেই হোক, লোকের কাছে ধরা পড়ে গেছে বলেও হতে পারে তালডাংরার বিধায়ককে বলতে হচ্ছে। বিডিও-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উনি কে। ওঁর মুখ্যমন্ত্রী আছেন তো। ওঁর দলের নেতারা আছেন তো। পাকাবাড়ির লোককে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, কারা এই লিস্ট করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিটাই আমরা প্রথম দিন থেকে করে যাচ্ছি।" 

পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অনিয়ম হয়ে থাকলে, যদি কারও গাফিলতিতে হয়, তাঁকে দুটো কথা শুনতে হয়। এটা আলাদা বিষয়। প্রথম যখন বিপিএল তালিকা তৈরি হয়েছিল, তখন জেলায় জেলায় সিপিএম নেতারা ছত্রে ছত্রে যা করেছিলেন, সেগুলি ভুলে গিয়ে উনি (সুজন চক্রবর্তী) ধোয়া তুলসি পাতা সাজছেন। বিজেপির রাজ্যগুলিতে কী কী হয়ে আছে আমরা দেখিনি? এখানে কোথাও অনিয়ম থাকলে সংশোধন হচ্ছে। নিশীথ প্রামাণিক মন্ত্রী, তাঁর বাবার নাম কীভাবে উঠে গেল ? বিরোধীরা বলতে পারলে, শাসকদল বলতে পারে না?"    

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget