এক্সপ্লোর

Murshidabad: 'কয়েক জায়গায় বিরোধীরা থাকলে মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু নেই', হুমায়ুনের বক্তব্য ঘিরে তৃণমূলে দ্বন্দ্ব !

TMC : তৃণমূলের বিরোধী দল ভাঙানো নিয়ে, এবার তৃণমূলের অন্দরেই ক্ষোভের সুর !

আবির দত্ত, ভরতপুর : তৃণমূলের (TMC) 'দল ভাঙানো' নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভের সুর ! এনিয়ে সরব হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এমনকী তাঁর সাফ কথা, কয়েকটা জায়গায় বিরোধীরা থাকলে তাতে মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু নেই। হুমায়ুনকে পাল্টা জবাব দিয়েছেন রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন। 

তৃণমূলের বিরোধী দল ভাঙানো নিয়ে, এবার তৃণমূলের অন্দরেই ক্ষোভের সুর ! শুধু তা-ই নয়, এনিয়ে সামনে চলে এল তৃণমূলের দুই বিধায়কের দ্বন্দ্ব ! জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে বিজেপি-বিরোধী জোট INDIA তৈরির পরও প্রথমে পুরুলিয়ার ঝালদা এবং তারপর মুর্শিদাবাদের রানিনগরে কংগ্রেসে ভাঙন ধরিয়েছে তৃণমূল।

ঝালদায় কংগ্রেস ভাঙিয়ে তাদের হাতে থাকা পুরসভা দখল করেছে তারা। আর রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ঠিক আগের দিন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির ২ সদস্যকে দলে নেয় তৃণমূল। তা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বললেন, "২৬টি ব্লকের মধ্যে যদি তিনটি বা চারটি ব্লক বিরোধীদের থাকে, তাতে মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু নেই। ২০ শতাংশ যদি বিরোধী থাকে, তাদের দল ভাঙিয়ে, কাউকে কাজে লাগিয়ে, প্রশাসনের আধিকারিককে ব্যবহার করা...এই ধরনের করাটা আমি অন্তত সমর্থন করি না।" 

পাল্টা জবাব দিয়েছেন রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন। তিনি বলেন, "ওঁর ও তো দলবদল কংগ্রেস থেকেই। একবার কংগ্রেস থেকে তৃণমূলে আসেন, আবার বিজেপিতে যান, আবার কংগ্রেসে আসেন, আবার তৃণমূলে আসনে। এটা উনি বলতে পারবেন কেন দলবদল করেন।"

এই পরিস্থিতিতে রানিনগর নিয়ে প্রকাশ্য়ে দুই তৃণমূল বিধায়কের বাগযুদ্ধ। হুমায়ুন কবীর আরও বলছেন, "কোটি কোটি টাকার খেলা চলছে। একটা পঞ্চায়েত সমিতির সদস্যকে আমার পক্ষে আনার জন্য আমাকে ২৫ লক্ষ ৩০ লক্ষ টাকা বের করতে হবে ? কেন ? কীসের জন্য ? মানুষ যাঁর পক্ষে রায় দিয়েছেন তিনি থাকুক না। পাঁচ বছর চালাক না। এগুলো ঠিক হচ্ছে না। এতে আগামীদিনে মানুষ আমাদের আরও বেশি ভুল বুঝবেন।" এর জবাবও দিয়েছেন সৌমিক, "তাঁরা কিন্তু স্ব-ইচ্ছায় এসেছেন। কোনও রকম ভয় বা প্রলোভনে আসেননি। এনিয়ে বলার জেলার ও রাজ্যের নেতৃত্ব। তাঁদের নির্দেশে আমি রানিনগরে সংগঠনের কাজটা দেখছি।"

২৭ আসনবিশিষ্ট রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে বাম-কংগ্রেস জোট জিতেছিল ১৪টিতে। তৃণমূল জয়ী হয় ১৩টিতে।
এই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের আগেই কংগ্রেস ভাঙায় তৃণমূল। এই প্রেক্ষাপটে পঞ্চায়েতের ফল নিয়েও রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনকে খোঁচা দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন। তাঁর মন্তব্য, "ভোটের যা ফল হয়েছে তাতে রেকর্ড মার্জিনে তিনি জিতেছেন। তার পরে দুই বছরের কিছু সময় অতিক্রান্ত হয়েছে। তাহলে সেখানে ফল কেন খারাপ হবে ? সেটা পর্যালোচনা করা উচিত। ব্যর্থতা আছে। " সৌমিকের পাল্টা জবাব, "রানিনগর নিয়ে ওঁকে অত ভাবতে হবে না। নিজের বিধানসভা এলাকায় সেভাবে ঢুকতেও পারেন না। নিজের এলাকা উনি দেখুন।" 

তৃণমূলের দল ভাঙানো নিয়ে বিরোধীদের ক্ষোভ নতুন নয়। কিন্তু, এনিয়ে খোদ তৃণমূল বিধায়কের ক্ষোভ তাতে নতুন মাত্রা যোগ করল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget