এক্সপ্লোর

SIR Controversy: 'ভয় পাওয়ার কিছু নেই, সতর্ক করারও কিছু নেই, আপত্তির কী আছে ?' SIR নিয়ে বেসুরো তৃণমূল বিধায়ক

Abhishek Banerjee: পশ্চিমবঙ্গে SIR শুরুর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল হুমকি-হুঁশিয়ারির পালা। মঙ্গলবার SIR শুরুর দিনে তা নিয়ে সরব হন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

ভরতপুর : একদিকে এসআইআর ইস্যুতে সমানে সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে SIR শুরুর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল হুমকি-হুঁশিয়ারির পালা। মঙ্গলবার SIR শুরুর দিনে তা নিয়ে সরব হন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আজও তিনি নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। দলের এহেন অবস্থানের মধ্যেই SIR নিয়ে বেসুরো ভরতপুরের তৃণমূল বিধায়ক। সৌগত রায়, অনুব্রত মণ্ডলের সুরে দলের অস্বস্তি বাড়িয়ে হুমায়ুন কবীর বললেন, "আমাদের আপত্তির কী আছে ? করুক এসআইআর। ভালভাবে হোক। প্রকৃত ভোটার যেন বাদ না যায়।"

তাঁর কথায়, "ভয় পাওয়ার কিছু নেই। সতর্ক করারও কিছু নেই। সবাইকে একটু...আমাদের যে নাম ছিল সেই প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। তারপরে আরও সুযোগ আছে তো। একমাস খসড়া তালিকা পঞ্চায়েতে টাঙানো থাকবে। তখন যদি কোনও বৈধ ভোটারের নাম না ওঠে, তাহলে তো আবার সুযোগ আছে ফর্ম ফিলআপ করার। কাজেই অত আতঙ্কের কিছু নেই। সমস্যার কিছু নেই। মুর্শিদাবাদ জেলায় এসআইআর চালু হয়েছে। ১২টা রাজ্যে হচ্ছে। আমাদের আপত্তির কী আছে ? করুক এসআইআর। ভালভাবে হোক। প্রকৃত ভোটার যেন বাদ না যায়। বৈধ ভোটার বাদ গেলে যেই অফিসার থাক তাঁকে কিন্তু আমরা ঘিরব।"

একই সুরে অনুব্রত মণ্ডল বলেছেন, "এসআইআর চালু হোক না। অসুবিধা কী আছে ? এসআইআর চালু হলে তো ভাল হবে। কোনও সমস্যা নেই। ভালই হবে। খারাপ কী হবে।" 

একই রকম মন্তব্য শোনা গেছিল সৌগত রায়ের গলাতেও। তিনি বলেছিলেন, স্পেশাল ইনটেন্সিভ রিভিশন হবে, তার মানে ভোটার তালিকাটা কিছুটা সংশোধন হবে। সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। ভোটার লিস্টে যদি, স্পেশান ইনটেন্সিভ রিভিশন হয়, তাতে আপত্তি থাকবে কেন ?"

SIR শুরুর আগেই, নাম না করে, মুখ্য় নির্বাচন কমিশনারকে (Chief Election Commissioner) নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পশ্চিমবঙ্গে SIR শুরুর দিনে, একেবারে নাম করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, "আজ নয় কাল, সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু। দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না। দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবেন না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব। জবাবদিহি মানুষের কাছে দিতে হবে।" SIR Second Phase

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget