এক্সপ্লোর

Idris Ali:'৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিলি পঞ্চায়েতের পদ, মমতা একটু সময় দিলে বন্ধ করা যেত', বিস্ফোরক ইদ্রিশ আলি

TMC Corruption:'৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিলি হচ্ছে পঞ্চায়েতের পদ', দলের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর দাবি খোদ তৃণমূল বিধায়কের। তাও আবার ভগবানগোলা ২-র নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খোদ দলীয় বিধায়কের।

কলকাতা: '৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিলি হচ্ছে পঞ্চায়েতের পদ', দলের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর দাবি খোদ তৃণমূল বিধায়কের (TMC MLA Idris Ali)। তাও আবার ভগবানগোলা ২-র নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খোদ দলীয় বিধায়কের। টাকার বিনিময়ে পঞ্চায়েতের সভাপতির নাম বদলে দেওয়ার অভিযোগ করলেন ইদ্রিশ আলি। টিকিটের মতোই টাকার বিনিময়ে পঞ্চায়েতে পদ বিক্রির অভিযোগ ইদ্রিশের। 'সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পৃথিবী ভ্রমণে বেরিয়েছেন। মমতা আরেকটু সময় দিলে এসব বন্ধ করা যেতে পারত,' দাবি ইদ্রিশের। নেতৃত্ব ব্যবস্থা না নিলে ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।  

আর কী?
'গত ২০ তারিখে ভগবানগোলা ১-এর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঠিক হয়েছিল। আমরা সব ঠিক করে দিয়েছি...হঠাৎ দেখা গেল, কর্মাধ্যক্ষের নাম বদলে গিয়েছে। এবং আমাদের কাছে অভিযোগ আসে, এটি টাকার বিনিময়ে হয়েছে', বললেন তৃণমূল বিধায়ক। এতেই শেষ নয়। তাঁর আরও দাবি, এর আগে ভগবানগোলা-২-এর পঞ্চায়েত সমিতি সভাপতি ও সহ-সভাপতি হিসেবে যাঁদের নাম উচ্চতর নেতৃত্ব স্থির করেছিলেন, ব্লক সভাপতির 'কারসাজিতে' সেই খাম ছিড়ে দিয়ে অন্য খামে আর এক জনের নাম চলে আসে। ভগবানগোলার তৃণমূল বিধায়কের স্পষ্ট বক্তব্য, এই সমস্ত ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়া দরকার। এই নিয়ে লিখিত আবেদনও করেছেন তিনি। বিশেষত ভগবানগোলা-২-এর ব্লক সভাপতিকে সরিয়ে দিতে চেয়ে আবেদন করেছেন, জানান ইদ্রিশ। সঙ্গে বলেন, 'আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আরও একটু সময় দেন তা হলে এগুলি ঠিক হয়ে যাবে।'

প্রতিক্রিয়া...
রাজনৈতিক মহল অবশ্য তৃণমূল বিধায়কের এই 'অন্য সুরে' আমল দিতে নারাজ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যেমন বলেন, 'বিলম্বিত বোধোদয় বলতে পারলে ভালো হত। কিন্তু পারছি না, কারণ ইদ্রিশ আলির বিরুদ্ধেও বহু অভিযোগ ছিল। হঠাৎ করে ইদ্রিশ কেন দলের বিবেক হয়ে উঠছেন, সেটা বলতে পারব না।' সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের আবার কটাক্ষ, 'মুখ ফসকে বললেও ঠিকই বলেছেন।' তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পঞ্চায়েত নির্বাচনের আগে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী ঠিক করার নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে টাকা তোলার জন্য সফর করিয়েছিল। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে টাকার বিনিময়ে টিকির বিক্রির অভিযোগে তৃণমূলের অন্দরেই ক্ষোভ দেখা দেয়।  
এবার পদ 'বিক্রির' অভিযোগ স্বয়ং তৃণমূল বিধায়কের।

আরও পড়ুন:সুপার সিক্সের ম্যাচে খারাপ রেফারিং, বিক্ষোভে সামিল মহমেডান ক্লাবের সমর্থকরা

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget