এক্সপ্লোর

Mohammedan SC: সুপার সিক্সের ম্যাচে খারাপ রেফারিং, বিক্ষোভে সামিল মহমেডান ক্লাবের সমর্থকরা

Calcutta League 2023: ঝামেলা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  অ্য়াসোসিয়েশনের কর্তাদের সঙ্গে কথাও বলেন ময়দান থানার পুলিশ ।।

কলকাতা: জঘন্য রেফারিং। ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। এই অভিযোগেই এবার রেফারি অ্য়াসোসিয়েশনের অফিসে বিক্ষোভ দেখালেন সাদা -কালো ব্রিগেডের সমর্থকরা। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের ম্যাচে জঘন্য রেফারিংয়ের অভিযোগে কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের তাঁবুতে বিক্ষোভ দেখালেন মহমেডান সমর্থকরা। নিজেদের ক্লাবের পতাকা নিয়ে তাঁবুর ভেতর ঢুকেও বিক্ষোভ দেখান তাঁরা। ঝামেলা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  অ্য়াসোসিয়েশনের কর্তাদের সঙ্গে কথাও বলেন ময়দান থানার পুলিশ।

এদিন রেফারিং অ্য়াসোসিয়েশনের অফিসে স্লোগান দিতে দিতে গিয়ে পৌঁছান মহমেডান সমর্থকদের একাংশ। হাতে ছিল সাদা-কালো ক্লাবের পতাকা। সুপার সিক্সের ম্যাচে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি মহমেডানকে এই অভিযোগই তুলেছিলেন সমর্থকরা। টেবিল চাপড়ে রীতিমত ঝামেলা করতে দেখা যায় সমর্থকদের। 

উল্লেখ্য, কিছুদিন আগে মহামেডান স্পোর্টিংয়ের সমর্থক শেখ সিরাজউদ্দিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল ময়দানে। গত ৩১ আগস্ট কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা ছিল মহামেডান ও আর্মি রেড দলের। প্রিয় দলের খেলা দেখতে গিয়ে প্রয়াত হন ৫৬ বছর বয়সী শেখ সিরাজ। সোমবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর এই সমর্থকের বাড়িতে পৌঁছে যান সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। তাঁর সঙ্গে ছিলেন আইএফএ-এর (IFA) সহ-সভাপতি সৌরভ পাল। প্রায় এক ঘণ্টা মৃত সাদা-কালো সমর্থকের বাড়িতে ছিলেন দুই কর্তা। মৃত সিরাজের পরিবারের অবস্থা দেখে তাঁর ছেলেকে এআইএফএফ-এ সাময়িক ভাবে চাকরি দেওয়ার ঘোষণা করেন কল্যাণ।   

সাংবাদিকদের কল্যাণ বলেছিলেন, 'যতদিন পর্যন্ত সিরাজের ছেলে চাকরি না পায়, ততদিন ফেডারেশনের কোনও একটি পদে কাজ করবে। সেই ব্যবস্থা আমি করব।' মৃত সিরাজউদ্দিনের ছেলে বর্তমানে উচ্চ মাধ্যমিকের ছাত্র। পরিবারে রয়েছে সিরাজের বৃদ্ধ বাবা। আর্থিক সমস্যা কিছুটা লাঘব করার জন্যই ফুটবল হাউস খিদিরপুরের এই পরিবারের পাশে দাঁড়াল।                                           

এদিকে, আগামীকাল চলতি আইএসএলে প্রথমবার মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। তাঁদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। এর ফলে আগামীকালের ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে মাঠে নামবেন বাগান ফুটবলাররা। এছাড়াও নিজেদের ঘরের মাঠে খেলা। ফলে হুয়ান ফেরান্দোর দলই যে এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য।  

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget