এক্সপ্লোর

Madan Mitra: 'রাজনীতি করলে ইডি-সিবিআই ছুঁয়ে আসতে হয়, ওটা স্টেটাস সিম্বল', অভিষেককে তলব প্রসঙ্গে মদন

Enforcement Directorate : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদ চলছে

কলকাতা : "রেগুলার উকিল যেমন কোর্টে যান প্র্যাক্টিস করতে, ডাক্তারবাবু যেমন চেম্বারে যান, তেমনই পলিটিসিয়ানদের একবার ইডি বা সিবিআই, আর পুরোহিতদের একবার মন্দির ছুঁয়ে আসতে হয়।" প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

মদন মিত্র বললেন, "এজেন্সির এগুলো চলছেই। আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতরে। ফলে, এগুলো নিয়ে মানুষ বা কোনও রাজনৈতিক নেতৃত্ব খুব একটা ভাবিত নন। রেগুলার উকিল যেমন কোর্টে যান প্র্যাক্টিস করতে, ডাক্তারবাবু যেমন চেম্বারে যান, তেমনই পলিটিসিয়ানদের একবার ইডি বা সিবিআই, আর পুরোহিতদের একবার মন্দির ছুঁয়ে আসতে হয়। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার।"

কিন্তু এনিয়ে কোনও চাপ নেই ?

এই প্রশ্নের উত্তরও কামারহাটির বিধায়ক দিলেন সোজাসাপ্টা, একেবারে নিজস্ব স্টাইলে। মদন বলেন, "এগুলো স্টেটাস সিম্বল। যেমন- আমার গলায় একটা হার আছে। ওগুলো না থাকলে বিধানসভায় ঢোকার অনুমতিই পেতাম না। ওগুলো আছে বলেই তো এভাবে বসে থাকতে পারছি। না হলে আমি আর রাস্তার সামনে একটা পাগল গান গেয়ে ঘুরে বেরাচ্ছে, দু'টোর কোনও তফাত থাকবে না। একই হয়ে যাব।"

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদ চলছে। আজ সকাল ১১টা ১২ মিনিটে বাড়ি থেকে রওনা হন তিনি। ১১টা ৩৪ মিনিটে সিজিও কমপ্লেক্সে ঢোকেন। ১২টা ১০ মিনিট থেকে অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। 

ED সূত্রে খবর, মূলত সুজয়কৃষ্ণ ভদ্র ও তাপস মণ্ডলের বয়ানের ওপর ভিত্তি করেই প্রশ্নমালা সাজানো হয়েছে। ED সূত্রে দাবি, বয়ানে তাপস মণ্ডল জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাবাহক ছিলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। অভিষেকের বার্তা তিনি পৌঁছে দিতেন মানিক ভট্টাচার্যর কাছে। লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে বর্তমানে অভিষেকের কী সম্পর্ক, তা নিয়ে জানতে চাওয়া হতে পারে। এর আগে প্রেস বিজ্ঞপ্তিতে ED দাবি করে, লিপস অ্যান্ড বাউন্ডসের CEO ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরে তৃণমূল সাংসদকে সুজয়কৃষ্ণ ভদ্র সম্পর্কে প্রশ্ন করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ED-র দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের COO ছিলেন সুজয়কৃষ্ণ। অভিষেক তাঁর সাহেব বলে জেলে যাওয়ার আগে দাবিও করেন কালীঘাটের কাকু। ED সূত্রে খবর, অভিষেকের কাছে জানতে চাওয়া হতে পারে, সুজয়কৃষ্ণকে তিনি কীভাবে চিনতেন? লিপস অ্যান্ড বাউন্ডসে কী কাজ করতেন সুজয়কৃষ্ণ? ED সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে উঠতে পারে কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গ। প্রয়োজন বুঝলে তা নিয়েও অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় এজেন্সি। 

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget