এক্সপ্লোর

Madan On Abhishek: 'গতকাল বাঘের বাচ্চার মতো লড়াই করেছেন' মদনের মুখে অভিষেকের প্রশংসা

নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করল CBI।

কলকাতা: 'বিদ্রোহী' মদন মিত্রর মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা বলে সম্বোধন। অভিষেককে দলের যোগ্য উত্তরসূরি বলে মন্তব্য মদনের। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা মিত্রর: এদিন তিনি বলেন, "গতকাল বাঘের বাচ্চার মতো লড়াই করেছেন অভিষেক। দলের যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সময়ে যোগ্য উত্তরসূরী বেছে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।'' মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। 

নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করল CBI। আদালত থেকে রক্ষাকবচ না মেলায় শুক্রবার রাতেই জনসংযোগ থামিয়ে কলকাতায় ফেরেন অভিষেক। শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন অভিষেক।CBI সূত্রে খবর, অভিষেকের সামনে রাখা হয় ৫ পাতার প্রশ্নমালা। জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের টিমে ছিলেন, একজন DSP র‍্যাঙ্ক, একজন ইন্সপেক্টর র‍্যাঙ্ক ও একজন এসপি র‍্যাঙ্কের অফিসার। CBI সূত্রে খবর, প্রথম ধাপে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষকৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে প্রশ্ন করা হয়। এদিন জিজ্ঞাসাবাদ পর্ব সেরে অভিষেক বলেন, “নবজোয়ার যাত্রায় ভয় পেয়ে আমায় ১৭ ঘণ্টার নোটিসে ডেকেছে। আমি দিল্লির পোষা কুকুর হিসাবে মাথা নত করব না। রয়্য়াল বেঙ্গল টাইগার হিসাবে মরব।’’

মোটর সাইকেল দুর্ঘটনায় আহত, সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান শুভদীপ পালকে SSKM হাসপাতালে ভর্তি করানো নিয়ে বিতর্কের সূত্রপাত। রোগীকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। চিকিৎসা পরিষেবা না পেয়ে দীর্ঘ ছ'ঘণ্টা রোগীকে অ্যাম্বুল্যান্সে রেখে দিতে হয়, এমনকি স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেও সুরাহা হয়নি বলে দাবি করেন মদন। সরাসরি হস্তক্ষেপ দাবি করেন মমতার। তার পর শনিবার রাতেই রোগীর পরিবারে সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। তাদের হাত থেকে কাগজপত্র নেন। সেই মতো ফোন যায়। তার পর মেডিক্যাল কলেজে ওই রোগীকে ভর্তি করার ব্যবস্থা করা হয়। মমতার এমন দরদী মনোভাবের প্রশংসায় পঞ্চমুখ হলেন মদন। রবিবার তার জন্য মমতাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি। 

এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "CBI যখন অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে, সেই সময় মমতার মনের অবস্থা কী ছিল, তা তিনি ভালই জানেন বলে জানান মদন। তার পরেও যে মমতা সময় বের করে নিজে বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন, তাতেই খুশি তিনি। এ দিন মদন বলেন, "কাল সাড়ে ন'ঘণ্টা ধরে অভিষেককে যে ভাবে রগড়েছে। কিছুই নয়, সময় নষ্ট করেছে। মুখ্যমন্ত্রীর কী মানসিক অবস্থা ছিল জানি। তার মধ্যেও রোগীকে মেডিক্যাল কলেজে ভর্তি করার ব্য়বস্থা করে দিয়েছেন। এ থেকেই বোঝা যায়, তিনি কতটা মানবিক।"

আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?

সেরা শিরোনাম

জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget