এক্সপ্লোর

Madan on Saugata: অনেক ত্যাগ করে বিমান বসু আজ এই জায়গায়, কোনও তুলনাই চলে না, সৌগতকে কটাক্ষ মদনের

Madan Mitra: বয়স নিয়ে গতকালই সংঘাতে জড়িয়েছিলেন কুণাল এবং সৌগত। এদিন সৌগতকে একহাত নিলেন মদনও।

কলকাতা: তৃণমূলে আদি-নব্য দ্বন্দ্ব চরমে। প্রকাশ্যে এবার বাগযুদ্ধে জড়ালেন দুই প্রবীণ নেতা, সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং বিধায়ক মদন মিত্র (Madan on Saugata)। সব সময় সাংসদ বা বিধায়কই হতে হবে, সেই জেদে না থেকে দলের প্রবীণদের সংসগঠনের কাজের দিকে এগনো উচিত বলে একদিন আগেই মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সেই প্রসঙ্গে সিপিএম নেতা বিমান বসুর উল্লেখ শোনা গিয়েছিল সৌগর মুখে। বিমানের সঙ্গে তুলনা চলে না বলে এবার সৌগতকে বিঁধলেন মদন। (Madan on Saugata)

সোমবার এবিপি আনন্দে মুখ খোলেন মদন। সৌগত সম্পর্কে তিনি বলেন, "কেউ, কোনও দিন সৌগত রায়ের কাছ থেকে কোনও সাহায্য পায়নি। ভোটে লড়বেন না বলেও তিন বার প্রার্থী হয়েছেন। চতুর্থ বারও লড়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মন ভাল রাখুন। বয়স আবার কী! আমিও বলছি, মনটা ভাল রাখুন সৌগতদা। মহাভারতের বিদুর ধর্মপ্রাণ মানুষ ছিলেন। উপদেশ দিতেন। শ্রদ্ধা জানিয়েই বলছি, আপনার এখন বিদুরের ধর্ম পালন করা উচিত। আপনি বিদুরের ধর্ম পালন করলে, আমি আপনার মূর্তি গড়ে দেব।"

বয়স নিয়ে গতকালই সংঘাতে জড়িয়েছিলেন কুণাল এবং সৌগত। কুণালের বক্তব্য ছিল, "সিনিয়ররা একটু ভেবে দেখুন। নিজে থেকে প্রস্তাব দিন যে এবার সংগঠনের কাজ করে চান। সব সময় সাংসদ-বিধায়ক হতে হবে, এমনটা কেন হবে?" তার জবাবে সৌগত বলেছিলেন, "কে, কী হবেন, তা মমতাই ঠিক করবেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের ৮০ বছরের উপর বয়স। বিজেপি-র নিয়ম, ৭৫ বছরের বেশি হলে পদে থাকা যাবে না। তৃণমূলে তেমন কোনও নিয়ম নেই। মমতা বলেছেন, যিনি যোগ্য, তাঁকে পদ দেওয়া হবে।"

আরও পড়ুন: Madan on Saugata: ‘শুধু মমতা-মমতা করছেন, অতি ভক্তি চোরের লক্ষণ’, ছবি বিতর্কে এবার সৌগতকে বিঁধলেন মদন

সৌগতর সেই মন্তব্যের প্রেক্ষিতে মদন বলেন, "বিমানদা এককথায় সিপিএম-এর কেয়ারটেকার। সিপিএম-এর পার্টি অফিসে থাকেন, নিজের জামা-কাপড় নিজে কাচেন, পারলে রাঁধেনও নিজে। নীচে নেমে চা খান। দলের কোনও কর্মসূচি নিয়ে মাতব্বরি করেন না। দিল্লির হাভেলিতে কখন যাব, তার জন্য বিমানের টিকিট পেতে দৌড়ন না। ঘরের এক কোণে পড়ে রয়েছেন। বিমানদার সঙ্গে নিজের তুলনা করবেন না। অনেক ত্য়াগের মধ্যে দিয়ে উনি বিমান বসু হয়েছেন। ওঁর সঙ্গে নিজের তুলনা করবেন না।"

শুধু তাই নয়, সৌগত তৃণমূলে বিষ ছড়াচ্ছেন বলেও এদিন দাবি করেন মদন। নেতাজি ইন্ডোরে মমতার সভায় অভিষেকের ছবি না থাকা নিয়ে গত কয়েক দিন ধরেই দলের অন্দরে টানাপোড়েন চলছে। সেই প্রসঙ্গে মদন জানান, অভিষেকের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার নেপথ্যে ছিলেন মমতাই। অভিষেককে সঙ্গে নিয়েই কাজ করতে বলেছেন তিনি। কোথাও বাদ দিতে বলেননি। তাই তাঁদের মধ্যে ফারাক করা উচিত নয়। কিন্তু কিছু মানুষ সেটাই করছেন। দলের বাতাবরণকে বিষাক্ত করে তুলছেন।

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget