এক্সপ্লোর

Madan Mitra: টেট-পার্থ দেখেছেন! দূর মশাই, কত চিটিংবাজ ঘুরে বেড়াচ্ছে! মন্তব্য মদনের

Kamarhati News: মঙ্গলবার কামারহাটিতে (Kamarhati) ছট পুজোর অনুষ্ঠানে যোগ দেন মদন।

কামারহাটি: দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের হেভিওয়েট নেতাদের। তা নিয়ে শীর্ষ নেতৃত্ব যখন সাবধানতা অবলম্বন করছেন, সেই সময় বরাবরের মতোই স্বরূপে ধরা দিলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কোনও কিছুতেই মুখ খুলতে পিছপা হন না তিনি। এ বারও সেই ভূমিকাতেই দেখা গেল মদনকে। টেট, পার্থ কিছুই নয়, এমন বহু লোক বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। 

টেট, পার্থ কিছুই নয়, বাইরে ঘুরছে বড় চক্র! দাবি মদনের

মঙ্গলবার কামারহাটিতে (Kamarhati) ছট পুজোর অনুষ্ঠানে যোগ দেন মদন। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। মদন বলেন, চিটিংবাজ, ফেরেববাজে চারিপাশ ভরে গিয়েছে। চাকরি দেব বলে টাকা নিচ্ছে। ৭ লাখ, ১০ লাখ, ২০ লাখ করে নিচ্ছে! টেট দেখছেন! দূর মশাই। তার জন্য তো পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আমাদের দল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাইরে কত লিস্টেড, আনলিস্টেড চিটিংবাজ ঘুরে বেড়াচ্ছে! একটিও চিটিংবাজকে সমর্থন করবেন না। ছারপোকার মতো টিপে মেরে দিন। যারা মানুষের পয়সা নিয়ে, রক্ত বিক্রির পয়সা নিয়ে, মায়ের গয়না বিক্রির পয়সা নিয়ে, চাকরি নিয়ে চিটিংবাজি করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।"

আরও পড়ুন: Dilip Ghosh: 'দিদি ওনার সঙ্গে নেই, কারণ, উনি টাকাপয়সার ভাগ দেননি', পার্থ ইস্যুতে বিস্ফোরক দিলীপ

এ নিয়ে মদনকে যদি কটাক্ষই করেছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "বিপজ্জনক ব্যাপার। আমি বার বার বলেছি,  উনি রসে-বশে আছেন, সুরে, গানে, তালে, লয়ে আছেন। উনি ওখানেই থাকুন। ওঁর দলই ওঁকে অনুমোদন দেবে না। কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের দলের মধ্যে থেকে সতীর্থকে গলা টিপে মেরে শুরু করতে হবে ওঁকে। তাহলে তো অর্ধেক তৃণমূলই শেষ হয়ে যাবে!"

মদন ও তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র শমীক ভট্টাচার্যর

মদন যদিও সরাসরি কারও নাম মুখে আনেননি। তবে সম্প্রতি বিজেপি-কে কার্যতই হুঁশিয়ারি দেন তিনি। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, "অন্যায় করলে ইডি, সিবিআই ধরুক, কিন্তু নির্দোষকে ফাঁসানোর চেষ্টা করলে আগুন জ্বলবে।" দলের বিজয়া সম্মিলনীতে এমনই হুঁশিয়ারি দেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। দাবি করেন, তাঁর কাছে আগাম খবর আছে যে, রাজ্যে সরকার ফেলতে ডিসেম্বরের মধ্যে বিজেপি আরও গভীর ষড়যন্ত্র করতে চলেছে। তবে নির্বাচিত সরকার ফেলা অত সহজ নয় বলেও দাবি করেন মদন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum TMC BJP Clash: বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে বীরভূমের কীর্ণাহারে ধুন্ধুমার!
বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে বীরভূমের কীর্ণাহারে ধুন্ধুমার!
DA Case: DA-র প্রথম কিস্তি দিতে আরও সময় চাইল রাজ্য, 'ভোটের জন্য খরচ', দেখানো হল কারণ?
DA-র প্রথম কিস্তি দিতে আরও সময় চাইল রাজ্য, 'ভোটের জন্য খরচ', দেখানো হল কারণ?
News LIVE: বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা
বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা
Suvendu Adhikari on TMC: 'পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র', হঠাৎ একথা কেন বললেন শুভেন্দু অধিকারী?
'পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র', হঠাৎ একথা কেন বললেন শুভেন্দু অধিকারী?

ভিডিও

Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget