এক্সপ্লোর

Malda News: 'আগে কিছু ছিল না, এখন কোটি কোটি টাকা...সৎ লোকের সংখ্যা কমে যাচ্ছে তৃণমূলে', বলছেন দলেরই বিধায়ক আব্দুল গনি

Muhammad Abdul Ghani: গত ১২ দিনে এই নিয়ে মালদায় পর পর শাসকদল তৃণমূলেরই দু'জন খুন হলেন।

কলকাতা: তৃণমূলের জেলা সহ-সভাপতি দুলাল সরকার খুন হওয়ার ১২ দিনের মধ্য়ে মালদায় ফের রক্ত ঝরল। আবারও তৃণমূলের হাতে খুন তৃণমূল। জেলা সহ-সভাপতির পর, এবার গোষ্ঠীকোন্দলের জেরে মালদায় নৃশংসভাবে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ভাই। ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র এবং গুলির ছবি দেখা গেলেও মালদার পুলিশ সুপারের দাবি, নিহত কিংবা আহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ যেমন প্রশ্ন তুলছেন, তেমনই দলের নেতাদের ভূমিকা নিয়ে সরব হলেন সুজাপুরের তৃণমূল বিধায়ক মহম্মদ আব্দুল গনি। (Malda News)

গত ১২ দিনে এই নিয়ে মালদায় পর পর শাসকদল তৃণমূলেরই দু'জন খুন হলেন। ফলে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে দলের একাংশের বিরুদ্ধে সরব হলে আব্দুল গনি। মালদার পরিস্থিতি নিয়ে তাঁদর দাবি, মতপার্থক্য, দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু পুলিশের ভূমিকাও সন্তোষজনক নয়। দুলাল যেখানে খুন হয়েছিলেন, তার কাছাকাছিই ফের তৃমূলের এক কর্মী মারা গেলেন। পুলিশের আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মত আব্দুল গনির। পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ করে না বলেও দাবি তাঁর। (Muhammad Abdul Ghani)

এর পাশাপাশি, দলের অন্দরে দুর্নীতিগ্রস্তদের রমরমা বেড়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন আব্দুল গনি। তাঁর কথায়, "এখন যাঁরা পার্টি করছেন, কোটি কোটি টাকা রোজগার করছেন। কেউ পার্টি করে ১ কোটি আয় করছেন, আর আমি ১০ টাকাও পারি না। তাহলেই বুঝুন। আগে এসব কিছু ছিল না। একতলা বাড়ি ছিল না যাঁর, এখন তাঁর তিনতলা বাড়ি, ৫০ বিঘে জমি হয়েছে।"

বর্তমান দিনে রাজনীতিতে সৎ লোকের সংখ্যা এমনিতেই কম, তৃণমূলেও সৎ লোকের সংখ্যা কমে যাচ্ছে বলেও দাবি আব্দুল গনির। তিনি বলেন, ",সৎ এবং পক্ষপাতহীন লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সব দলেই হচ্ছে, আমাদের দলেও হচ্ছে। কেউ সম্পূর্ণ ভাবে কথা শুনছে না। প্রশাসনিক শীর্ষ স্তরে যাঁরা রয়েছেন, সেই নেতাদের কথাও শোনা হয় না। এমন বিপজ্জনক পরিস্থিতি। এটা নিয়ে ভাবতে হবে আমাদের। ভাল লোকজনকে দায়িত্ব দিতে হবে, যাঁরা বিশ্বস্ত, সমাজ যাঁদের ভাল বলে।"

গোষ্ঠীকোন্দলের জেরেই মালদায় নৃশংসভাবে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আব্দুল গনি জানিয়েছেন, যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর যে ভাই আহত হয়েছেন, তাঁদের লোকবল বেশি ছিল। অন্য পক্ষ সেটা সহ্য করতে পারছিল না। সেই থেকেই হামলা। পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই খুন বলে দাবি করেছেন তিনি। এভাবেই তৃণমূলের মালদার সহ-সভাপতি দুলালকে ধাওয়া করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ!

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget