এক্সপ্লোর

North 24 Pargana 21 July News : ' মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্য এমনিই জিতব ' কর্মীদের বার্তা বিধায়কের

Narayan Goswami : '' রামের ভোট দেবে রাম ।  শ্যামের ভোট দেবে শ্যাম । রহিমের দেবে তাঁর ভোট।''

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  সামনেই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উদযাপন। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর ঘাসফুল শিবিরের প্রথম ২১ জুলাই ( 21 July )  উদযাপন। আর তা নিয়ে জেলায় জেলায় তুঙ্গে প্রস্তুতি। কোমর বেঁধে দলকে চাঙ্গা করতে তৈরি স্থানীয় নেতারাও । এরই মধ্যে  আমডাঙায় একুশে জুলাই এর প্রস্তুতি সভায় এসে ফের বিস্ফোরক অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ( Narayan Goswami ) ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee )বক্তব্য টেনে এনে তিনি স্পষ্টতই বলে দেন,   পঞ্চায়েত ভোটে গাজোয়ারি করা যাবে না। রামের ভোট দেবে রাম ।  শ্যামের ভোট দেবে শ্যাম । রহিমের দেবে তাঁর ভোট।

আরও পড়ুন :

TET : 'এটা কি ক্লাস টেস্ট' , বাড়তি এক নম্বর দেওয়া নিয়ে, আদালতের ক্ষোভে প্রাথমিক শিক্ষা পর্ষদ

সেই সঙ্গে তিনি এও বলেন; এত বড় পরিবার নিজেদের মধ্যে মতের অমিল থাকতেই পারে । তৃণমূলে সব লোকই ভালো এটাও বলা যায় না। সেই সঙ্গে বিধায়ক প্রত্যয়ের সুরে জানিয়ে দেন,  মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, সে কাজের জোরে পঞ্চায়েত ভোটে জয় হবেই ।

কিছুদিন আগে এক সভায় বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন বিধায়ক। তিনি বলেন, ভোটের পর এলাকায় গন্ডগোল করলে অভিযুক্তদের "রাম দাওয়াই" দেওয়া হবে। রাম দাওয়াই-এর বক্তব্যের সাফাইও অবশ্য দেন তিনি। বলেন, "সিপিএম-কংগ্রেসের ভাইজানের জোট কোথাও কোথাও শান্তি বিঘ্নিত করতে চাইছে। পুলিশকে আমরা বলছি। ওরা কড়া হাতে সেগুলোর মোকাবিলা করার চেষ্টা করছে। আমাকে কেউ ঢিল-বোমা মারলে, আমি তো আর রসগোল্লা ছুড়ব না। কর্মীদের মানসিক জোর রাখার জন্য আমরা এটা বলেছি। নিজেদের তৈরি করতে হবে, প্রতিরোধ তৈরি করতে হবে।"

নারায়ন  গোস্বামীর সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ,  আমডাঙার বিধায়ক রফিকার রহমান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Jyotipriya Mallick : 'ও মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো আমার গর্ব', শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ জ্যোতিপ্রিয় মল্লিক
'ও মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো আমার গর্ব', শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ জ্যোতিপ্রিয় মল্লিক
Indian Railways: আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget