এক্সপ্লোর

TMC MLA Oath: উপনির্বাচনের ফল ঘোষণার ১৭ দিন পার, দুই প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন

West Bengal News: রাজভবন সূত্রের খবর, নিয়ম অনুয়ায়ী পরিষদীয় দফতর থেকে শপথের অনুমোদন চেয়ে কোনও চিঠি না আসায় পাল্টা চিঠি দিলেন রাজ্য়পাল।

রুমা পাল, কলকাতা: বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের (West Bengal By Election Result 2024) ফল ঘোষণার ১৭ দিন পরেও দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ (TMC MLA Oath) নিয়ে টানাপোড়েন। শপথ গ্রহণের অনুমতি চেয়ে বিধানসভার সচিবের দেওয়া চিঠির এবার পাল্টা চিঠি দিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।

শপথ নিয়ে টানাপোড়েন: গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার সঙ্গেই রাজ্যের দুই আসনে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়। বরানগর বিধানসভা উপ নির্বাচনে বিজেপির সজল ঘোষকে পরাজিত করেছেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। ভগবানগোলা বিধানসভা উপ নির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল। রাজভবন সূত্রের খবর, নিয়ম অনুয়ায়ী পরিষদীয় দফতর থেকে শপথের অনুমোদন চেয়ে কোনও চিঠি না আসায় পাল্টা চিঠি দিলেন রাজ্য়পাল। সূত্রের আরও খবর, বিধানসভার সবথেকে প্রবীণ বিধায়ক কে, সর্ব কনিষ্ঠ বিধায়ক কে এবং তফশিলি জাতি ও উপজাতির বিধায়ক কারা আছেন সেই তথ্য় জানতে চাওয়া হয়েছে চিঠিতে। উপনির্বাচনের ফল ঘোষণার পর জয়ী সদস্য়দের শপথ গ্রহণের অনুমতি চেয়ে রাজ্য়পালকে চিঠি দেন বিধানসভার সচিব। প্রসঙ্গত, এর আগে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ ঘিরেও রাজ্য়-রাজ্য়পাল টানাপোড়েন তৈরি হয়েছিল। ফের দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে নবান্ন ও রাজভবনের মধ্য়ে তৈরি হল টানাপোড়েন।  

এদিকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে চিঠি দিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, রাজ্য়ের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। এই মর্মে মুখ্য়মন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্য়পাল। চিঠিতে যথাযথ ব্য়বস্থা নেওয়ার জন্য় মুখ্য়মন্ত্রীকে রাজ্য়পাল আবেদন জানিয়েছেন বলেও সূত্রের খবর। লোকসভা ভোট মিটতেই দিকে দিকে হিংসার অভিযোগ উঠছে। বিরোধী দলের কর্মী-সমর্থকদের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে জেলায় জেলায়। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্য়পালের কাছে নালিশ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী।                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক-শিক্ষাকর্মীরাও! অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget