এক্সপ্লোর

Saokat Molla: কয়লাকাণ্ডে আজই সওকতকে তলব করল CBI, TMC বিধায়ক বললেন...

Coal Scam Case: সওকত যদিও নিজাম প্যালেসে যাচ্ছেন না বলে জানিয়েছেন।

কলকাতা: কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজই সওকত মোল্লাকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ক্যানিং পূর্বের বিধায়ককে নিজাম প্যালেসে আজই তলব করা হয়েছে। যদিও সিবিআইয়ের তলবে আজ সাড়া দিচ্ছেন না তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। ভোটের কাজে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। ৪ তারিখের পরে ডাকলে যাবেন বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের জানিয়েছেন তিনি, এমনটা জানালেন নিজেই। (Saokat Molla)

লোকসভা নির্বাচনে আর এক দফায় ভোটগ্রহণ বাকি রয়েছে, তার আগেই তৃণমূল বিধায়ক সওকতকে ডেকে পাঠাল সিবিআই। সওকত যদিও নিজাম প্যালেসে যাচ্ছেন না বলে জানিয়েছেন। কিন্তু সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে তাঁদের কিছু জানানো হয়নি। তেমন কিছু পাওয়া গেলে, পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা হবে। (Coal Scam Case)

সপ্তাহ খানেক আগে, আসানসোল আদালতের তরফে সিবিআই আধিকারিকদের নির্দিষ্ট দিনের মধ্যে কয়লা পাচার কাণ্ডের তদন্ত শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে চার্জ গঠন করে ট্রায়াল শুরু করতে হবে বলেও জানিয়ে দেয় আদালত। এর ঠিক পর পরই সওকতকে তলব করা হয়। আজই হাজিরা দিতে বলা হয়। কিন্তু তিনি যাচ্ছেন না বলে জানিয়েছেন সওকত।

সওকতকে ডেকে পাঠনো নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সওকতের মতো ছেলেকে সমন পাঠিয়েছে সিবিআই। নির্বাচনের সময় ডেকে পাঠিয়েছে। এটা করা যায়! এটা আপনারা করতে পারেন না। সিবিআই অফিসাররা মনে রাখবেন, মোদিবাবু থাকবেন না। সওকত বাঘের বাচ্চা। ও লড়াই করে যাবে।" যদিও সওকতকে এদিন একহাত নেন বিরোধী দলনেতাশুভেন্দু অধিকারী। তিনি বলেন, "এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি সওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার। তিনি জানিয়েছেন, ভোটের কাজে নাকি ব্যস্ত। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার ভাঁটায় সরবরাহ করে সওকত মোল্লা। তাই সিবিআই-এর উচিত, ও যেখানেই থাকুক, ভাইপো বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে তুলে নিয়ে গিয়ে গারদে পোরা।" সিবিআই যদি এটা করতে পারে, তাদের সুনাম বৃদ্ধি পাবে বলে মত শুভেন্দুর।

আরও পড়ুন: Tamluk Loksabha Elections : দুই ছেলে কেন BJP, CPM এর পোলিং এজেন্ট? নন্দীগ্রামে মাছ ব্যবসায়ী বাবার ব্যবসা বন্ধ করার হুমকি TMCর

সওকতকে আগেও কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মূলত, কিছু লেনদেন নিয়ে সওকতকে তলব করা হয়। সিবিআই সূত্রে খবর, আরও নতুন কিছু তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। তাই সওকতকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। তাই হাজিরা না দেওয়া নিয়ে সওকত সিবিআই-কে কী জানাচ্ছেন, তার পর সিবিআই আর কী পদক্ষেপ করবে, সেদিকেই তাকিয়ে সকলে। 

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে একাধিক বার সওকতের নাম উঠে এসেছে। অভিযোগ, আসানসোল থেকে দক্ষিণ ২৪ পরগনা, ক্যানিং-সব বিভিন্ন জায়গায় যেত কয়লা। কার তত্ত্বাবধানে এই সব ঘটত, ওই কয়লা কোন কাজে লাগতো, টাকার লেনদেন সম্পর্কে তিনি কিছু জানেন কি না, তা নিয়ে আগেও জিজ্ঞাসাবাদ করা হয় সওকতকে। বার বার দলের নেতাদের তলব নিয়ে আগেই প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বলে অভিযোগ তাদের।

সেরা শিরোনাম

Bus Accident: গনেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
গনেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
BJP News: পুজোর আগে বা পরই ১৭ জন NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে, দাবি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার
পুজোর আগে বা পরই ১৭ জন NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে, দাবি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার
West Bengal News Live : ''৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে'', দাবি NCPI সাংসদের
''৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে'', দাবি NCPI সাংসদের
By Election 2026: ২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...
২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...

ভিডিও

Mithun Chakraborty: বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর | ABP Ananda
TMC News: আজ বিকেলে প্রার্থী ঘোষণা, জানাল ঋতব্রত তৃণমূল
Dengue Vaccine News: তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট দেখেই দেওয়া হবে সবুজ সঙ্কেত, ইঙ্গিত ICMR-র
Malda News: মালদার তৃণমূল নেতা খুনের দ্রুত বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান দুলাল সরকারের স্ত্রী
Sumit Roy: সুমিত-সুজয় হাজরা জুটির কীর্তি CID-র চার্জশিটে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget