এক্সপ্লোর

Tamluk Loksabha Elections : দুই ছেলে কেন BJP, CPM এর পোলিং এজেন্ট? নন্দীগ্রামে মাছ ব্যবসায়ী বাবার ব্যবসা বন্ধ করার হুমকি TMCর

Loksabha Elections Nandigram: দুই ছেলের উপরই রীতিমতো ক্ষুব্ধ এলাকার তৃণমূল নেতা কর্মীরা।  দেবেন্দ্রনাথকে মাছের দোকান বন্ধ  করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ! 

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: দুই ছেলে দুই বিরোধী দলের পোলিং এজেন্ট হওয়ায় শাসকের রোষে এবার মাছ ব্যাবসায়ী বাবা। নন্দীগ্রামের ( Nandigram ) কালীর বাজারে বুধবার সকাল সকাল ছড়াল চাঞ্চল্য। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। চড়ছে রাজনৈতিক পারদ।

নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবেন্দ্রনাথ জানার দুই ছেলে। একজন বিজেপি, অন্যজম সিপিএমের পোলিং এজেন্ট। ২৫ মে নরহরি প্রাথমিক বিদ্যালয়ের ২২৫নং বুথে ছিলেন দায়িত্বে। আর সেই জন্যই দেবেন্দ্রনাথ পড়েছেন মহাফাঁপরে।  দুই ছেলে কেন বিজেপি ও সিপিএমের পোলিংএজেন্ট হবেন, তা নিয়ে এলাকার তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর দুই ছেলের উপরই রীতিমতো ক্ষুব্ধ এলাকার তৃণমূল নেতা কর্মীরা।  দেবেন্দ্রনাথকে মাছের দোকান বন্ধ  করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ! 

রোজকার মতো বুধবার সকাল সকাল কালীর বাজারে মাছ নিয়ে বসেন দেবেন্দ্রনাথ জানা। অভিযো, কয়েকদিন ধরে বিভিন্ন প্রকার হুমকি আসছিলই ৃ তৃণমূল কর্মীদের তরফে। আর বুধবার সকালে এসে দোকান বন্ধ রাখার জন্য জোর করেন তৃণমূল কর্মীরা। তিনি তা মানতে রাজি হননি বলে মাছ এলোমেলো ছুঁড়ে ফেলে দেয় তারা। 

তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।  তৃণমূল তমলুক সাংগঠনিক জেলার  সহ সভাপতি সেখ সুফিয়ানের দাবি , যে বুথের ঘটনা সেখানে  তাঁদের কোনও কর্মীই ছিল না। তৃণমূলের দাবি, ওই বুথ বিজেপির দখলে ছিল। তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য বিজেপি এই অভিযোগ আনছে বলে দাবি। করে বেড়াচ্ছে। অন্যদিকে  বিজেপি জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি জানান, তৃণমূল এখানে হারছে জেনে দিশেহারা হয়ে মানুষকে এভাবে ভয় ভীত  সন্ত্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। একই অভিযোগে সরব হয়েছে সিপিএমও।   

এক নজরে তমলুক লোকসভা কেন্দ্র

তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলি হল তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ৭ লক্ষের বেশি ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জিতলেও এই লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। দিব্যেন্দু অধিকারী দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেন। তমলুক থেকে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে দেবাংশু ভট্টাচার্যকে। বিজেপির প্রার্থী এবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিপিএম প্রার্থী  তরুণ তুর্কী সায়ন বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী মহীউদ্দিন আহমেদ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন, 'সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়', বাংলায় 'দুর্নীতি' নিয়ে এবিপি আনন্দে এক্সক্লুসিভ মোদি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget