এক্সপ্লোর

Tanmoy Bhattacharya Controversy : 'এবার মানববন্ধন, রাত দখল, বিচার চাইতে রাস্তায় নামবেন তো ?' তন্ময়-ইস্যুতে প্রশ্ন সায়ন্তিকার

Tanmoy Bhattacharya: একটি পোর্টালের মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে

কলকাতা : 'এইবার মানববন্ধন, রাত দখল এবং বিচার চাইতে রাস্তায় নামবেন তো ?' প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে একটি পোর্টালের মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে এই প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তন্ময় ভট্টাচার্যকে। ইতিমধ্যেই দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করে পরিকল্পিত কুৎসা বলে মন্তব্য করেছেন সাসপেন্ডেড সিপিএম নেতা। এদিকে এই অভিযোগকে হাতিয়ার করে পথে নামতে চলেছে তৃণমূল। সরব হয়েছে বিজেপি-ও।

একটি পোর্টালের মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। যার ভিত্তিতে সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। অভিযোগকারী মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেছিলেন। তখনই সিপিএম নেতা তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপরই বরানগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারায় মামলা হয়েছে। 

এই অভিযোগ ওঠার পর, দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। এ প্রসঙ্গে তন্ময় ভট্টাচার্য অবশ্য বলছেন, 'ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের এক জন পুরু ষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে সেই মহিলা শারীরিক ভাবে ফিট থাকে কি না, আমি জানি না। এটা পরিকল্পিত কুৎসা।'

এই ইস্যুতে এবার সরব হলেন সায়ন্তিকা। তিনি বলেন, 'আমাদের একটাই প্রশ্ন, যাঁরা অভয়ার জন্য বিচার চেয়েছিলেন, আমরা সকলেই চেয়েছিলাম অভয়ার জন্য বিচার...এখনও চাইছি...তাঁরা এইবারেও মানববন্ধন করবেন তো ? তাঁরা এইবারেও রাত দখল করবেন তো ? তাঁরা এইবারেও বিচার চাইবেন তো ? কারণ, অভয়াকেও তাঁর কর্মক্ষেত্রেই ধর্ষণ করে খুন করা হয়েছিল। এই ক্ষেত্রে একজন মহিলা সাংবাদিককে তাঁর কর্মক্ষেত্রে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে, যেটা নির্দিষ্টভাবেই একটা 'Potential Rape'-এর প্রথম ধাপ বলা যেতে পারে। আমরা সরব মণিপুরের বেলাতে ছিলাম। আমরা সরব অভয়ার বেলাতেও ছিলাম, আছি। এই বেলাতেও আমরা প্রত্যেকেই সরব থাকব। কিন্তু, যাঁরা অভয়ার বেলায় সরব ছিলেন এবং মণিপুরের ঘটনার বেলায় নীরব ছিলেন, তাঁরা এইবার মানববন্ধন, রাত দখল এবং বিচার চাইতে রাস্তায় নামবেন তো ? '

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget