এক্সপ্লোর

Abhishek Banerjee: গুরুতর আঘাতের চিহ্ন নেই, অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর জানাল বেলভিউ ক্লিনিকও

TMC: এবার অভিষেককে ভর্তি নিতে নারাজ বেলভিউ ক্লিনিকও। ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর জানিয়ে দিল বেলভিউ ক্লিনিকও।

কলকাতা: সোনারপুর থেকে ফেরার পর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরিয়ে দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই। গুরুতর কিছু অবস্থা নয়।

এবার অভিষেককে ভর্তি নিতে নারাজ বেলভিউ ক্লিনিকও। ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর জানিয়ে দিল বেলভিউ ক্লিনিকও।
অভিষেককে ভর্তি নিতে নারাজ বেলভিউ ও অ্যাপোলো - শহরের দুই নামী বেসরকারি হাসপাতাল।

শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর তারপর কলকাতায় ফিরেই এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁকে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় ২৬ দিন পর এই প্রথম কোনও কর্মসূচি ছিল অভিষেকের। সোনারপুরের পর তাঁর কর্মসূচি ছিল বেলেঘাটাতেও । যদিও হঠাৎই সেই কর্মসূচি বদলে আগেই কুণাল ঘোষের বাড়িতে ঘুরে আসেন অভিষেক । তারপর বাড়ি ফিরে সিআইডির নোটিশ নেন তিনি । তারপর তিনি যান সোনারপুর । মৃত তৃণমূল কর্মীর বাড়িতে। পথে তাঁকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। ছোড়া হয় ডিম। কলকাতায় ফিরে অভিষেক যান অ্যাপোলো হাসপাতালে। 

কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এই বেসরকারি হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহার হাকিম । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা এই হাসপাতলেই করা হবে বলে জানা গিয়েছিলসেই সময় । কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় যে, অভিষেককে ভর্তি করার প্রয়োজন নেই।

অবশেষে রাত ৮টা নাগাদ ওই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর উদ্বেগজনক কিছু পাননি চিকিৎসকরা । তাই তাঁকে ছেড়ে দেওয়া হয় । যদিও এই প্রসঙ্গে অভিযোগও করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমরা এখান থেকে শিফট করছি । এখানে ট্রিটমেন্ট হচ্ছে না ।"

এরপর অভিষেককে নিয়ে যাওয়া হয় বেল ভিউ ক্লিনিকে। সেখান থেকেও ফেরানো হল তাঁকে।

আজ সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর যাওয়ার পথে তাঁকে ডিম, ইট ছোড়া হয় । ওই কর্মীর বাড়িতে বেশ কিছুক্ষণ আটকে ছিলেন অভিষেক । তারপর তাঁকে সেখান থেকে বার করে নিয়ে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Advertisement

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget