এক্সপ্লোর

Abhishek Banerjee: 'নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল', পুরুলিয়ায় তোপ অভিষেকের

Purulia News: নবজোয়ার কর্মসূচি থেকে বারবার পদ্মশিবিরকে নিশানা করেছেন অভিষেক। সেই ধারাই বজায় থাকল পুরুলিয়াতেও।

পুরুলিয়া: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। এদিন পুরুলিয়ার হুটমুড়ায় ওই কর্মসূচি থেকেই ফের বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ তুললেন। 

একাধিক বিষয় নিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্কে এখন নানাভাবে টানাপড়েন চলছে। কখনও বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগ তুলছে তৃণমূল। কখনও রাজ্যের প্রাপ্য আটকে রেখে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সমস্যা তৈরি করছে বলেও অভিযোগ করেছে তৃণমূল। নবজোয়ার কর্মসূচি থেকে বারবার পদ্মশিবিরকে নিশানা করেছেন অভিষেক। সেই ধারাই বজায় থাকল পুরুলিয়াতেও। 

কী বলেছেন অভিষেক:
এদিন অভিষেক বলেন, 'বাংলার টাকা আটকে রেখেছেন নরেন্দ্র মোদি। বিজেপি ভোটে হোঁচট খেয়েছে বলে, বাংলার টাকা আটকে রেখেছে। মোদিকে চিঠি লিখে বলুন- আমার অধিকারের টাকা, আমাকে দিতে হবে।' টাকা জোগাড় করতে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

সামনেই পঞ্চায়েত ভোট, আগামী বছর লোকসভা ভোট। সেই ভোটের প্রসঙ্গ তুলেই অভিষেকের বার্তা, 'প্রধানমন্ত্রীর হাতে রিমোট থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। অনেক হয়েছে নোটবন্দি, আর নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে।'

বিজেপির কটাক্ষ:
অভিষেকের বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'এই টাকা মানুষের টাকা, দিল্লির টাকা নয়, কেন্দ্রের টাকা নয়। মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার পথে সবচেয়ে বড় অন্তরায় তৃণমূল। এই কোভিডোত্তর কালে যে মানুষটার দিকে সারা পৃথিবীর নানা দেশ তাকিয়ে আছে তিনি নরেন্দ্র মোদি।'

প্রায় মাসখানেকের কাছাকাছি সময় ধরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলছে। এর আগে বাঁকুড়ায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সিমলাপাল (Simlapal) থেকে খাতড়া ঢোকার আগে কুড়মিদের (Kurmi) বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁদের দাবিগুলিকে অবিলম্বে মান্যতা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছিল। বিক্ষোভের সামনে পড়ে গাড়ি দাঁড় করিয়ে অভিযোগ শোনেন অভিষেক। পথে এর আগে আরও একবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিল অভিষেকের গাড়ি। গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক। কুড়মি আন্দোলন নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত জঙ্গলমহল। কয়েকদিন আগে দিলীপ ঘোষের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়েছিলেন কুড়মি আন্দোলনের কিছু নেতা। তারপরেই খড়্গপুরে দিলীপ ঘোষ যে বাড়িতে থাকেন সেখানে হামলা চালান কুড়মিদের একাংশ। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না দিলীপ ঘোষ।

আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget