এক্সপ্লোর

TMC MP Dev: তৃতীয় বার ভোটে লড়বেন দেব, TMC সূত্রে খবর, মান ভাঙালেন মমতা-অভিষেক?

Kolkata News: দফায় দফায় বৈঠকের পরই কি জল গলল? 

কলকাতা: তৃণমূলের হয়ে আবারও প্রার্থী হতে পারেন দেব, বলছে দলীয় সূত্র। এখনও কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে রয়েছেন দেব। সেখান থেকে বেরিয়ে কোনও মন্তব্য করেননি তিনি নিজে। তবে তৃণমূল সূত্রে খবর,তৃতীয় বার লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হতে রাজি হয়েছেন দেব। আবারও ঘাটাল থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। (TMC MP Dev)

শনিবার প্রথম ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। দু'জনের মধ্যে প্রায় এক ঘণ্টা কথা হয়। কেন দেব প্রার্থী হতে চাইছেন না, জানতে চান অভিষেক। তিনি দেবের সমস্ত অভিযোগ মন দিয়ে শোনেন বলে খবর। এবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিষেকের দফতর থেকে বেরিয়ে যান দেব। (Kolkata News)

তবে বাড়ি বা শ্যুটিংয়ে না গিয়ে, ক্যামাক স্ট্রিট থেকে সোজা কালীঘাটে হাজির হন দেব। সেখানে বাড়িতে গিয়ে মমতার সঙ্গে দেখা করেন তিনি। সেখানে বেশ কিছু ক্ষণ কথা হয় দু'জনের মধ্যে। এর পর কালীঘাট থেকে বেরিয়ে যান দেব। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে কিছু বলেননি। তবে দেবের মানভঞ্জনে তৃণমূল নেতৃত্ব সফল হয়েছেন বলে খবর। (Lok Sabha Elections 2024)

আরও পড়ুন: DA Protests: বাজেটে DA বৃদ্ধির ঘোষণার পরও অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, ২২ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, দেবের বক্তব্য মন দিয়ে শুনেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁকে সবরকম আশ্বাস দেওয়া হয়েছে। জটিলতা কেটেছে। মমতার অনুরোধে দেব আবারও দলের প্রার্থী হতে রাজি হয়েছেন। ঘাটালব থেকে দেব ফের নির্বাচনে দাঁড়াতে পারেন। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা। এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে জোড়াফুল শিবির থেকে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি।

তৃণমূলের তারকা সাংসদ দেব। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে নেই বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। দেব তৃণমূলের থাকতে চান না, বিজেপি-র সঙ্গে কথা হচ্ছে বলে দাবি করেছেন দেবের সতীর্থ রুদ্রনীল ঘোষও। এদিন দেবকে নিয়ে জল্পনার মধ্যে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, "কাঁচকলা হবে। ঘাটালে আমরা ২ লক্ষ ভোটে জিতব। মোদিজির বাইরে একটি ভোটও পড়বে না। এখানটাকে কাশ্মীর, ইউক্রেন হতে দেব না। আগে দেশ, তবে ঘাটাল।" দেব নিজে যদিও এখনও পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু জানাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget