এক্সপ্লোর

DA Protests: বাজেটে DA বৃদ্ধির ঘোষণার পরও অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, ২২ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক

Kolkata News: সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি দফতরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। 

কলকাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার (DA) দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। ২২ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। ২২ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি দফতরে কর্মবিরতির ডাক। আগামী ৩ মার্চ মিছিলের পর শহিদ মিনারে মহা সমাবেশের ডাক DA আন্দোলনকারীদের। ৬ এবং ৭ মার্চ, দুই দিন রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। (DA Protests)

এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি দফতরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।  আন্দোলনকারীদের দাবি, লাগাতার অনশন চলছে তাঁদের। ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জেলা পরিষদের দফতরের সামনে একদিনের প্রতীকী অনুশন কর্মসূচি হবে। এর পর ২২ তারিখ রাজ্য জুড়ে কর্মবিরতি পালিত হবে। (Kolkata News)

রাজ্য বিধানসভায় দু'দিন আগেই বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেখানে রাজ্যের সরকারি কর্মীদের DA আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত DA-র হার বেড়ে ১৪ শতাংশ হল। কেন্দ্রের সঙ্গে ফারাক কমল আরও কিছুটা। কেন্দ্রের সঙ্গে ফারাক এই মুহূর্তে ৩২ শতাংশ। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে DA. 

আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় ফের 'চোর' তরজা, শুভেন্দুর সঙ্গে হাতাহাতির উপক্রম TMC বিধায়কের

এর আগে, ডিসেম্বরেও এক দফা DA বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মীদের। প্রাক-বড়দিন অনুষ্ঠানে গিয়ে সেবারও ৪ শতাংশ DA বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তার পরও নিজেদের অবস্থানে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে DA পান, রাজ্যকেও সেই একই হারে DA দিতে হবে বলে দাবি তাঁদের।

যদিও আন্দোলনকারীদের দাবি মানে নারাজ। রাজ্য সরকারের দাবি, কেন্দ্র এবং রাজ্যের বেতন পরিকাঠামো সম্পূর্ণ আলাদা। এ রাজ্যে পেনশন কমিশন চালু থাকা সত্ত্বেও, সরকারি কর্মীদের বাড়তি DA দেওয়া হয়। রাজ্য সরকার এটা নিজের ইচ্ছেয় দেয়। DA দিতে মোটেই বাধ্য নয় রাজ্যের সরকার।

২০০৪ সালে পুরনো পেনশন প্রকল্প তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন পেনশন প্রকল্প চালু হয়। একাধিক রাজ্যেও সেই ব্যবস্থা চালু হয়। পুরনো পেনশন প্রকল্প অনুযায়ী,  ২০ বছর চাকরি করে অবসর নিলে মূল বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যেত। নতুন পেনশন প্রকল্পে মূল বেতনের ১৪ শতাংশ কেটে নিয়ে পেনশন তহবিলে জমা করা হয়। তাতে আরও ১০ শতাংশ দেয় সরকার। সেই টাকা শেয়ার বাজারে ঢেলে যা লাভ হয়, সেই টাকায় পেনশন দেওয়া হয়, যা মূল বেতনের ৫০ শতাংশও হতে পারে, আবার ৫ শতাংশও। 

অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সরকারের দায় থাকে না। বাংলায় এই নতুন পেনশন প্রকল্প চালু হয়নি আজও। বামেরাও করে যায়নি, মমতাও নতুন পেনশন প্রকল্প চালু করেননি। পুরনো পেনশন প্রকল্পই চলছে বাংলায়। আর তাতেই রাজ্য সরকার অনড় অবস্থান নিচ্ছে। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget