এক্সপ্লোর

Dev: 'রাজ্য সরকারের উদ্যোগেই' শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান, কী বার্তা দেবের ?

TMC MP Dev On Ghatal Master Plan: ঘাটালে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী বার্তা তৃণমূল সাংসদ দেবের ?

রঞ্জিত সাউ, কলকাতা: আগামী ৫ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান-এর কাজ। রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে জনসম্পদ ভবনে মিটিংয়ের পর এমনটাই জানালেন ঘাটালের সাংসদ দেব (TMC MP Dev)। 

আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে

'কেন্দ্র- রাজ্য' দীর্ঘ টাল বাহানার পর অবশেষে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ শুরু হবে। সোমবার দুপুরে সল্টলেকে জনসম্পদ ভবনে সেচ দপ্তরে মিটিং করেন রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক এবং ঘাটালের এমপি দীপক অধিকারী । মিটিং শেষে দীপক অধিকারী জানান,' ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করতে সবথেকে আগে দরকার ঘাটালের মানুষের সহযোগিতা।'

রাজ্য সরকারের উদ্যোগেই শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান

জল সম্পদ উন্নয়ন ভবনে এদিনের মিটিংয়ে সেচ মন্ত্রী পার্থ  ভৌমিকের ও এই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেবের প্রায় এক ঘন্টা বৈঠক হয় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। রাজ্য সরকারের উদ্যোগেই শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান।  ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করার আগে খাল কাটা পাম্পিং স্টেশন তৈরি করা অনেক কাজ রয়েছে, সেই কাজগুলি শুরু হতে চলেছে জানুয়ারি মাসে। তার সবুজ সংকেত পাওয়া গেল সোমবারের বৈঠক থেকে।

আরও পড়ুন, মানিকতলা উপনির্বাচনে TMC প্রার্থী সাধন-পত্নী, এবার মুখ খুললেন মেয়ে শ্রেয়া, 'আমাকে সরাতে..'

পশ্চিম মেদিনীপুরের অন্যতম লোকসভা কেন্দ্র হল ঘাটাল। বছরের পর বছর বন্যায় বেকায়দায় পড়েছে ঘাটাল। ভোট গিয়েছে, ভোট এসেছে। কিন্তু ঘাটালের পরিস্থিতি বদলায়নি। আর সেখানেই পাখির চোখ ছিল  ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। চলতি লোকসভা নির্বাচনের প্রচারে  ঘাটাল মাস্টার প্ল্যানকে টেনে আনেন মূল ফোকাসে দেব। প্রচারের মঞ্চে দাঁড়িয়ে মমতাও বলেন, 'কেন্দ্র টাকা না দিলে টাকা দেবে রাজ্য। দিদি ভাইকে তো ফেরাতে পারে না।' যদিও পাল্টা সেসময় দিলীপ ঘোষ তোপ দেগে বলেছিলেন,' সে তো ছোটবেলা থেকে শুনে আসছি। দিদি অনেকবার বলেছেন। ঘাটালের মানুষ কি অপরাধ করেছে? কেন্দ্র তার বরাদ্দ দিয়েছে। বাকি পয়সা আপনি দিন। ৪০ শতাংশ দিতে পারছেন না। ৬০ শতাংশ কেন্দ্র দিয়েছে। কাজ শুরু করতে পারেননি। ওখানকার মানুষ তৃণমূলকে ভোট দেবে। আর জলের মধ্যেই বসবাস করবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Taratala Building Collapsed: তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?
তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?
Taratala Building Collapsed: তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
West Bengal News Today Live Updates: তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে বহু
তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে বহু
Taratala Building Collapsed: তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ
তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ

ভিডিও

Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:
Suvendu Adhikari on Taratala Incident:
Taratala News: তারাতলায় বিপর্যয়, SSKM-এ দিশেহারা পরিজনেরা, কী ছবি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget