এক্সপ্লোর

TMC MP Dev: ‘তাহলে কবে ইন্ডাস্ট্রি ছাড়ছেন?’ প্রশ্ন হিরণের, পাল্টা জবাব দেবের

Dev vs Hiran: বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে 'দেবের কীর্তি' শীর্ষক একটি পোস্ট করা হয়।

কলকাতা: বিনোদন জগতে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, রাজনীতির ময়দানেও সেই অবস্থান। একজন বার বার সৌজন্যের কথা বললেও অন্য জন আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন। শনিবার ষষ্ঠ দফায় ঘাটালে ভোটগ্রহণ, তার আগে ফের মুখোমুখি তৃণমূলের তারকা সাংসদ দেব এবং ওই আসনে বিজেপি-র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। গরুপাচার মামলায় দেবের সংযোগ রয়েছে বলে দাবি করে এদিন ফের সরব হলেন হিরণ। দেব সিনেমা কবে ছাড়ছেন প্রশ্ন তুলেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন দেবও। (TMC MP Dev)

বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে 'দেবের কীর্তি' শীর্ষক একটি পোস্ট করা হয়। ওই পোস্টে কিছু ডায়েরির পাতা তুলে ধরেন শুভেন্দু। একটি পোস্টে 'আরণ্যক ট্রেডার্স' নামর সংস্থার লেজার অ্যাকাউন্ট থেকে দেবের সংস্থার অ্যাকউন্টে ২৫ লক্ষ টাকা করে ৫০ লক্ষ টাকা জমা পড়েছে বলে দেখানো হয়। ঘড়ি এবং মোবাইল কিনতেও দেবের কাছে টাকা গিয়েছে বলে হিসেব তুলে ধরা হয়। (Dev vs Hiran)

শুভেন্দু ওই পোস্ট করার পরই দেবকে নিশানা করেন হিরণ। 'আরণ্যক ট্রেডার্স' আসলে গরুপাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হকের সংস্থা বলে দাবি করেন তিনি। এর পর বলেন, "এনামুল হকের থেকে টাকা নিয়েছেন প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন বলেছিলেন। আর প্রমাণ করতে না পারলে আমাকে রাজনীতি ছাড়তে হবে বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। আমি বলেছিলাম, আপনার মুখ এবং মুখোশ যে আলাদা, তা বাংলার মানুষ জানতে পারবেন। আজ শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন, তাতে পরিষ্কার লেখা রয়েছে দেব ভেঞ্চার্স লিমিটেডকে টাকা দিয়েছে আরণ্যক ট্রেডার্স। এটা এনামুল হকের সংস্থা। ২০১৬ সালে সেখান থেকে দেবের সংস্থার অ্যাকাউন্ডে টাকা যায়, যা দেখে ক্লু পায় ইডি-ও। এর পরও বলবেন, শুভেন্দু অধিকারী হাতে লিখে দিয়েছেন! হিরণ প্রমাণ করতে পারলে সিনেমা করবেন না বলেছিলেন।  চ্যালেঞ্জ রইল, উনি সিনেমা কবে ছাড়বেন আজই ঘোষণা করে দিন বরং।" (Cattle Smuggling Case)

আরও পড়ুন: TMC MP Dev: আমি গরু চোর হলে, ইন্ডাস্ট্রির ৯০ শতাংশই গরু চোর… শুভেন্দু-হিরণকে জবাব দেবের

হিরণের এই চ্যালেঞ্জের কথা জানানো হলে দেব বলেন, "এটা কোনও তথ্য? ডায়েরিতে লেখা দেব যে কেউ হতে পারে! ওটা তথ্য। লোকটাকেই চিনি না।" যে ডায়েরির পাতায় লেখা হিসেব প্রকাশ করেছেন শুভেন্দু, তাতে ফোন, ঘড়ি বাবদও দেব নামের কাউকে টাকা দেওয়ার কথা লেখা রয়েছে। হিরণের দাবি, সেটি এনামুলের ডায়েরি, যাতে দেবকে টাকা দেওয়ার কথা লিখেছেন তিনি। কিন্তু দেবের বক্তব্য, "যাঁর ডায়েরি তিনি বলছেন না ওই দেব আমি।" কিন্তু হিরণ তো তাঁর দিকেই আঙুল তুলছেন? দেবের কথায়,"সবার আগে ও গরু চোর। আপনি তো সবার আগে গরুচোর দাদা। প্রমাণ দিলাম, ছবি দেখালাম যে পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন আপনি।"

নির্বাচন চলাকালীন তাঁর বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তুলেছে বিজেপি, এতে কি কোনও রকম প্রভাব পড়বে তাঁর ভোটবাক্সে? উত্তরে দেব বলেন, "৫০ লক্ষ টাকার অভিযোগ, ৫০ হাজার লিড বাড়বে আজকেই। ৫০ হাজার ভোট বাড়বে আমার। মিথ্যে মামলায় আমাকে ফাঁসানো হচ্ছে। ডায়েরিতে যে কারও নাম লেখা থাকতে পারে।  প্রমাণ করবে কী করে যে ওটা আমি। আমি তো নিইনি। এখনও বলছি নিইনি। টাকাটা নিয়েছি। ব্যবসার জন্য নিতে হয় টাকা। ছয় থেকে আট মাসের মধ্যে টাকা ফেরত দিয়েছি। আজ নয়, সেই সময়ই টাকা ফেরত দিয়েছি।" দেব জানিয়েছেন, আজও তিনি বুক ঠুকে বলছেন যে এনামুল হককে চেনেন না। পিন্টু মণ্ডলকে চেনেন, তাঁর সঙ্গে কাজও করেছেন। পিন্টুর সঙ্গে কাজ করেছেন হিরণ এমনকি বলিউডের তারকারাও। তাঁকে গরুচোর বলা হলে, বাকিরাও তাহলে গরুচোর। পোস্ট নিয়ে শুভেন্দুকেও এদিন কটাক্ষ করেন দেব। তাঁর মতে, শুভেন্দু যেখানে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেখানে হিরণ এসব করিয়ে তাঁকে কাউন্সিলরের পর্যায়ে নামিয়ে আনছেন।

 

সেরা শিরোনাম

ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ
ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Javed Khan: জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ?
জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ? "যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা.."
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget