এক্সপ্লোর

Adhir Ranjan Chowdhury : বিজেপির সব থেকে বড় এজেন্ট, অধীর চৌধুরীকে হারানোর চ্যালেঞ্জ কল্যাণের

আসন্ন লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে ( Adhir Chowdhury )  হারানোর চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ( Kalyan Banerjee )।

আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বিজেপির ( BJP ) এজেন্ট বলে নিশানা করে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ( Abhishek Banerjee ) মঞ্চ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে ( Adhir Chowdhury )  হারানোর চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ( Kalyan Banerjee )। পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরীও।

তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'এই পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদি এবং বিজেপির সব থেকে বড় এজেন্ট যদি কেউ থাকে, এই পশ্চিমবঙ্গের বাংলার প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী, এত বড় দালাল কখনও কেউ হয়নি।' 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, বিজেপির এজেন্ট বলে আক্রমণ করে, এবার, সরাসরি অধীর চৌধুরীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এবং তৃণমূল দু-দলই বিরোধীদের জোট 'INDIA'-র গুরুত্বপূর্ণ অংশ হলেও, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের অধীর চৌধুরীকে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' কংগ্রেসী নেতারা জিজ্ঞাসা করেন, অনেক নেতা, নাম বলতে চাই না। দাদা এ কী হয়েছে, অধীরদার কী হয়েছে? বলি এটাই হয়েছে, ও তো বিজেপির লোক, এদিকে ওদিকে থাকবে, বিজেপির সমর্থনে বহরমপুরে জিতবে, না হলে জিতবে না। জিততে তোমায় অধীর চৌধুরী দেব না। দেব না অধীর চৌধুরী তোমায় জিততে।' 

বামপন্থী সংগঠন থেকে অধীর চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু৷ তারপর, ১৯৯১ সালে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে ভোটে লড়ে হেরে যান অধীর৷ তারপর ১৯৯৬৷  ফের নবগ্রাম বিধানসভায় ভোটে লড়াই৷ সেবার প্রায় সাড়ে ২২ হাজার ভোটে জেতেন তিনি৷ এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ ১ বারের বিধায়ক। টানা ৫ বারের সাংসদ। ধীরে ধীরে মুর্শিদাবাদকে নিজের দুর্গে পরিণত করেন অধীর চৌধুরী৷ তৃণমূল আমলে প্রবল ঘাসফুল ঝড়ের মধ্যেও বহরমপুরে কংগ্রেসের হাত শক্ত করে ধরে রেখেছেন তিনি। এবার সেই তাঁকেই চ্য়ালেঞ্জ ছুড়ল তৃণমূল!

এই মন্তব্য শুনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতিক্রিয়া , ' আমি তো চাইছি আমার বিরুদ্ধে তৃণমূলের যে সর্বোচ্চ নেতৃত্ব, তারা এসে দাঁড়াক। আমি তো চ্য়ালেঞ্জ অনেক দিন আগে করেছি এবং এটাও বলে দিয়েছি, আমার তো কিছু নাই, পুলিশ নাই, টাকা নাই, অস্ত্র নাই, পাতি নাই, সংগঠন নাই, কিছু নাই। তৃণমূল তাদের দলের পক্ষ থেকে একজনকে দাঁড় করাক, যদি আমাকে হারিয়ে দেয়, আমি রাজনীতি করা ছেড়ে দেব।' 

এর আগে, কখনও খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কখনও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় অধীর চৌধুরীকে আক্রমণ করেছেন। অভিষেক বলেছেন, 'বিজেপির সবচেয়ে বড় এজেন্টের নাম অধীর চৌধুরী।...দল বললে আমি বহরমপুর থেকে ভোটে লড়ব' 

অধুনা বহরমপুর আর অধীর চৌধুরী যেন সমার্থক। একসময়, জেলার তিনটি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে জেতানোর মূল কারিগর ছিলেন তিনি৷ প্রণব মুখোপাধ্যায়ের মত কিংবদন্তী নেতাকে নিজের জেলা থেকে জিতিয়ে লোকসভায় পাঠিয়েছিলেন অধীর। এবার তাঁকেই চ্য়ালেঞ্জ ছুড়ল তৃণমূল।

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget