এক্সপ্লোর

Kalyan Banerjee: আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকি

RG Kar Doctor Death Protest: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ডাক্তারি পরীক্ষায় বসতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শ্রীরামপুর: আন্দোলনরত চিকিৎসকদের এবার হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের ডাক্তারি পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করলেন তিনি। কোন্নগরে যে চিকিৎসকদের জন্য রোগীর মৃত্যু হয়েছে তাঁদের হেফাজতে নিয়ে জেরা করারও দাবি করেন শ্রীরামপুরের সাংসদ।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ যে ডাক্তাররা সুপ্রিম কোর্টে বলার পরেও কাজে যোগ করল না তাঁদের মানসিকতা খুব পরিষ্কার। তাঁরা তাঁদের ইগো, তাঁদের গোঁ নিয়ে চলছেন। তাঁরা বাংলার মানুষের সেবা করতে আসেননি। পরিষেবা দিতে আসেননি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যাঁরা একমাসের বেশি সময় ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেননি। তাঁদের ডাক্তার করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ। যে দুর্নীতি ধরা পড়েছে তার বিচার হবে। যেখানে যে দুর্নীতি করছে তার বিচার হবে। কিন্তু, তা বলে এই নয় ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানে ২১ ধারাকে লঙ্ঘিত করছে।"

বুধবারই মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার হুঁশিয়ারি দিলেন একজন তৃণমূল সাংসদ। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর বুধবার বলেছিলেন, "পাবলিক যদি মরে তাহলে ডাক্তাররা কেন নিরাপদে থাকবে?" এই প্রশ্ন তিনি করেছিলেন। জুনিয়র ডাক্তারদের ঘেরাও করার কথা পর্যন্ত তিনি বলেছিলেন।

শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি সম্পর্কে চিকিৎস সুবর্ণ গোস্বামী বলেন, "হ্যাঁ, সকলকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেবেন না। রাজ্যের তো ডাক্তার দরকার নেই। কারণ, ডাক্তার অভীক দে, ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস, ডাক্তার সন্দীপ ঘোষের মতো ডাক্তার তো আছেন। দলের সম্পদ হিসেবে আছেন। কল্যাণবাবুর কোনও অসুস্থতা না হোক আমরা চাই। কিন্তু, যদি হয় তাহলে তিনি যেন এনাদের দিয়েই চিকিৎসা করান এটুকু আমরা দেখতে চাই। বাকি সাধারণ মানুষের আর কোনও চিকিৎসকের দরকার নেই। আর কোন্নগরের রোগী মৃত্যু নিয়ে কল্যাণবাবু সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। এমনিতে উনি কুকথা বলতে অভ্যস্ত। ওনার কথার উত্তর দেওয়া মানে সময় নষ্ট। উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। রাজ্য সরকারের কাছে এই ধরনের কোনও তথ্য নেই। সরকারের তরফে ডেঙ্গুর কোনও তথ্য দেওয়া হয় না। কতজন কোভিডে আক্রান্ত হয়েছিল। কতজন মারা গেছিল তার কোনও তথ্য দেওয়া হয় না। সারা মাসে কত মৃত্যু হয় তার কোনও তথ্য নেই। প্রতিটি মৃত্যু আমাদের উদ্বেলিত করে। প্রতিটা মৃত্যু চিকিৎসক হিসেবে আমাদের দুঃখিত করে। কাউকে বাঁচাতে না পারলে আমাদের মনখারাপ হয়। কিন্তু, কল্যাণবাবু এসব বুঝবেন না।"  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Suvendu Adhikari: "পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক", জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক না হওয়ায় কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget