এক্সপ্লোর

Rachana Banerjee : 'জীবনের সবথেকে আনন্দের দিন', সঙ্গমে পুণ্যস্নান সেরে আপ্লুত তৃণমূল সাংসদ রচনা

Maha Kumbh 2025: দিনকয়েক আগেই মহাকুম্ভে বিশাল জমায়েতের জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় শুরু হয় জাতীয় রাজনীতিতে।

প্রয়াগরাজ : মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান সারলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ত্রিবেণী সঙ্গমে স্নান সারতে পেরে আপ্লুত তিনি। 'জীবনের সবথেকে আনন্দের দিন' বলে উল্লেখ করলেন।

বসন্ত পঞ্চমীতে সঙ্গমে পুণ্যস্নান সারার পর রচনা বলেন, "জীবনের সবথেকে আনন্দের একটি দিন আমার জন্য। এরকম একটি পুণ্য তিথিতে পুণ্যস্নান করতে আসলাম, ঠাকুরের আশীর্বাদে। বিশ্বাস করুন, ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। কোটি কোটি মানুষ এখানে আসছেন। যাঁরা আসছেন, তাঁরা জানেন যে, এখানে ঠাকুরের ডাক ছাড়া আসা যায় না। আমায় ঠাকুর সেই ভরসা দিয়ে পাঠিয়েছেন। গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে আজ আমি ডুব মারলাম। বাবার জন্য তর্পণ করলাম। সবকিছু করলাম এবং অত্যন্ত খুশি মনে কলকাতায় ফেরত যাব আপনাদের সকলের কাছে। জীবনে সবথেকে বড় পাওয়া। হর হর মহাদেব। "

দিনকয়েক আগেই মহাকুম্ভে বিশাল জমায়েতের জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় শুরু হয় জাতীয় রাজনীতিতে। এই  রাজ্যের একাধিক মানুষের প্রাণহানিও হয়। অগ্নিকাণ্ড, পদপিষ্টকাণ্ডের পর মহাকুম্ভে ফের দুর্ঘটনা ঘটেছে। বসন্ত পঞ্চমীর পুণ্যস্নানের দিন হট এয়ার বেলুন ফেটে আগুনে ঝলসে গিয়েছেন ৬ জন পুণ্যার্থী। গতকাল প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনা ঘটে। মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি হট এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দৌর ও খারগোনের বাসিন্দা। এদিকে পর পর দুর্ঘটনার পর মহাকুম্ভের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকার দাবিতে এদিন সংসদে সরব হয়েছেন অখিলেশ যাদব।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর গঙ্গাসাগরের সঙ্গে উঠেছিল তুলনাও। এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, "মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় আমি গভীর মর্মাহত। যাতে কমপক্ষে ১৫ জনের (প্রাথমিক হিসাব, যা পরে বাড়ে) মৃত্যু হয়েছে। শোকাহত তীর্থযাত্রীদের পরিবারগুলির জন্য প্রার্থনা করি। গঙ্গাসাগর মেলা থেকে আমি যেটা শিখেছি, যখন বহু সংখ্যক পুণ্যার্থী জড়ো হন তখন, পরিকল্পনা এবং যত্নের প্রয়োজন হয়। মৃতদের জন্য প্রার্থনা করি।"

 

 

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget