এক্সপ্লোর

Shatrughan Singha : 'সাংসদ লাপাতা..', তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে নিখোঁজ পোস্টার পড়ল কুলটিতে !

TMC MP Shatrughan Singha Missing Poster Controversy: কাঞ্চনের পর শত্রুঘ্ন সিন্হা, বিধায়কের পর এবার সাংসদের নামে পড়ল পোস্টার।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: কাঞ্চনের পর শত্রুঘ্ন সিন্হা, বিধায়কের পর এবার সাংসদের নামে পড়ল পোস্টার। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে নিখোঁজ পোস্টার কুলটিতে। 'সাংসদ লাপাতা', তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে নিখোঁজ পোস্টার। সোমবার কুলটির বিভিন্ন জায়গায় পোষ্টারে চাঞ্চল্য। ঘটনার নেপথ্য়ে রয়েছে বিজেপি, দাবি তৃণমূলের। ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়, পাল্টা দাবি বিজেপির। 

আরও পড়ুন, 'ব্যারাকপুরে ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ৪০০ পাকিস্তানি বাস করছে..' ! SIR-ঘোষণার পর বিস্ফোরক অর্জুন সিংহ

আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার!  প্রশ্ন হল কারা দিল এসব?

আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার!  পশ্চিম বর্ধমানের কুলটি এবং বরাকরের বিভিন্ন প্রান্তে পড়েছে এই পোস্টার। প্রশ্ন হল কারা দিল এসব? এই নিয়ে শুরু হয়েছে তরজা। পোস্টারের কোথাও লেখা 'সাংসদ লাপাতা'। কোথাও আবার 'গুমসুদা সাংসদ'। দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে এভাবেই পশ্চিম বর্ধমানের কুলটি এবং বরাকরের বিভিন্ন প্রান্তে পড়েছে পোস্টার।

'এইসব কাজগুলো হচ্ছে বিজেপির কাজ। ওরা রাজনৈতিকভাবে কিছু করতে পারছে'

পোস্টারের নীচে লেখা রয়েছে- আসানসোলের জনতা। যদিও তারপরও থেমে নেই রাজনৈতিক তরজা।কুলটি (১) তৃণমূল কংগ্রেস  ব্লক সভাপতি  কাঞ্চন রায় বলেন, এইসব কাজগুলো হচ্ছে বিজেপির কাজ। ওরা রাজনৈতিকভাবে কিছু করতে পারছে না। প্রতিমাসে উনি আসেন, মানুষের সঙ্গে থাকেন। ওদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। 

'বিজেপির লোকেরা এসব করে না,এটা তৃণমূলেরই কোনও গ্রুপ করেছে, তদন্ত করা উচিত এটার'

আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক  কেশব পোদ্দার বলেন, বিজেপির লোকেরা এসব করে না। এটা তৃণমূলেরই কোনও গ্রুপ করেছে। তদন্ত করা উচিত এটার। সত্য়ি উনি দুর্গাপুজো থেকে শুরু করে কোনও পুজোতে আসে না। শত্রুঘ্ন সিনহা হোক কিম্বা কীর্তি আজাদ বা ইউসুফ পাঠান। ভিন রাজ্যের বাসিন্দা হলেও, ২০২৪-এর লোকসভা ভোটে তাঁদেরকে টিকিট দিয়েছিল তৃণমূল। যা নিয়ে বিরোধীদের কটাক্ষও শুনতে হয়েছে তৃণমূলকে। যদিও তিনজনই ভোটে জিতেছেন। এবার তাঁদের মধ্যেই শত্রুঘ্ন সিন্হার নামে 'লাপাতা' লেখা পোস্টার পড়ল তাঁরই লোকসভা কেন্দ্রে!

অতীতেও আসানসোলে শত্রুঘ্ন সিন্হার নামে পোস্টার পড়লে হইচই তৈরি হয়েছিল। বিহারীবাবু নামে পরিচিত তিনি। কিন্তু বিহারীদের সবচেয়ে বড় উৎসব, ছটপুজোয় নিজের লোকসভা কেন্দ্রে নিখোঁজ কেন? এই ছিল পোস্টারের মূল বিষয়। সেবার ছটের  আগে আসানসোলের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার পড়েছিল কুলটির বিভিন্ন এলাকায়। 

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget