এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy: কোনও কড়া পদক্ষেপ নয়, রাজ্যের থেকে মিলল আশ্বাস, RG কর পোস্ট তুলে নিতে রাজি হলেন সুখেন্দুশেখর

RG Kar Medical Student Death Case: আর জি কর কাণ্ডে গোটা দেশ যখন উত্তাল, প্রতিবাদে মুখর সকলে, সেই সময় সুখেন্দুশেখর মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা: কড়া পদক্ষেপ করা হবে না বলে আশ্বাস রাজ্যের। আর তাতেই সোশ্যাল মিডিয়া পোস্ট প্রত্যাহার করতে রাজি হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সোশ্যাল মিডিয়ো পোস্টটি প্রত্যাহার করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না বলে প্রস্তাব দেয় রাজ্য সরকার। সেই প্রস্তাবে রাজি হয়ে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট তুলে নিতে রাজি হলেন সুখেন্দুশেখর। (Sukhendu Sekhar Roy)

আর জি কর কাণ্ডে গোটা দেশ যখন উত্তাল, প্রতিবাদে মুখর সকলে, সেই সময় সুখেন্দুশেখর মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর বক্তব্য ছিল, 'CP এবং প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক CBI. কারা, কী কারণে আত্মহত্যার গল্প রটিয়েছিল? কেন তিন দিন পরে ঘটনাস্থলে গিয়েছিল স্নিফার ডগ? সেমিনার হলের দেওয়াল কেন ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, দু’জনকে হেফাজতে নিক CBI. ওঁদের মুখ খোলান'। (RG Kar Medical Student Death Case)

সুখেন্দুশেখরের ওই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় তৃণমূলের অন্দরেই। তাঁর মন্তব্য়কে সমর্থন করেন না বলে জানান কুণাল ঘোষ। কুণালের বক্তব্য ছিল, টআর জি কর কাণ্ডে আমিও বিচার চাই। কিন্তু সিপি-কে নিয়ে যে দাবি উঠছে, তার বিরোধী আমি। উনি সবরকম চেষ্টা করেছিলেন বলেই খবর রয়েছে। সিপি নিজের দায়িত্ব পালন করছিলেন, তদন্ত ইতিবাচক পথেই এগোচ্ছিল। এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক, তাও আবার আমার সিনিয়র নেতার কাছ থেকে'।

সেই নিয়ে জলঘোলার মধ্যেই, ১২ ঘণ্টার মাথায় রবিবার সকালে সুখেন্দুশেখরকে নোটিস পাঠায় লালবাজার। জিজ্ঞাসাবাবাদের জন্য তলব করা হয়। তিনি হাজিরা না দেওয়ায়, সন্ধেয় ফের নোটিস পাঠানো হয়।  লালবাজার সূত্রে জানা যায়, সুখেন্দুশেখর রায় স্নিফার ডগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন, তা অসত্য।  সেই সময় শারীরিক অসুস্থতার কথা জানিয়ে লালবাজারে যাননি সুখেন্দুশেখর। কিছুটা সময় চান। রাতে আবার সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আমি ভয় করব না' গানটি শেয়ার করেন।  

এর পরই সটান কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দুশেখর। গ্রেফতারির আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সেখানে পোস্ট তুলে নিলে কড়া পদক্ষেপ করা হবে না বলে প্রস্তাব দেয় রাজ্য। শেষ পর্যন্ত সেই প্রস্তাবই মেনে নিলেন সুখেন্দুশেখর।

আরও পড়ুন: Supreme Court on RG Kar Case: 'শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ চলবে না', RG কর কাণ্ডে রাজ্যকে সাবধান করল সুপ্রিম কোর্ট

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget