এক্সপ্লোর

TMC News: বাইকে করে ফেরার সময়ই গুলি বুকে-মাথায়! ৩৭ দিনে খুন তৃণমূলের ১০ জন নেতা-কর্মী!

অভিযোগ, DVC ক্যানালের পাড়ে তাঁর ওপর হামলা হয়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায় দুষ্কৃতীরা।

পূর্ণেন্দু সিংহ এবং তুহিন অধিকারী, বাঁকুড়া: ৩৭ দিনে খুন তৃণমূলের ১০ জন নেতা-কর্মী। এবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে তৃণমূলের বুথ আহ্বায়ককে গুলি  করে খুন করল দুষ্কৃতীরা। গতকাল রাত ৯টা নাগাদ বড়জোড়ার পখন্না বাজার থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা সিকন্দর খান। 

অভিযোগ, DVC ক্যানালের পাড়ে তাঁর ওপর হামলা হয়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর মাথায় ও পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই তৃণমূল নেতার মৃত্যু হয়। নিহত তৃণমূল নেতার স্ত্রীর অভিযোগের আঙুল তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের দিকে। 

ঘটনার পর থেকেই উধাও নাসিম শেখ। রাজনৈতিক শত্রুতা? নাকি ব্যক্তিগত আক্রোশ? খুনের কারণ খতিয়ে দেখছে সোনামুখী থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, ছাব্বিশের ভোটে রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে পারবে না বুঝেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি এই খুনের ঘটনা ঘটিয়েছে। বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াইয়ের জেরে খুন। সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

কীভাবে খুন বলে জানা যাচ্ছে? 

রাতের অন্ধকারে নির্জন জায়গায় কয়েক রাউন্ড গুলি চালিয়ে বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতাকে খুন। এর আগে ১ মার্চ নর্দমা তৈরি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সোনামুখীর এই চকাই গ্রামেই গুলি চলে। জখম হন তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি নাসিম শেখ। ৫ মাসের মাথায় এবার বুথ আহ্বায়কের ওপর হামলা। নিহতের পরিবার খুনের নেপথ্যে নাসিম শেখের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। বদলা নিতেই কি খুন? নেপথ্যে এলাকা দখলের লড়াই? খতিয়ে দেখছে সোনামুখী থানার পুলিশ।

অন্যদিকে, গুলির পাল্টা গুলি? খুনের বদলায় পাল্টা খুনের চেষ্টা? তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বসিরহাটে চলে গুলি গুলি। এলাকারই মহিদুল শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নিহত তৃণমূল কর্মীর ভাই জাকির গাজির বিরুদ্ধে। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে বাড়ির দরজায়। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বসিরহাট থানায়। ১৭ জুন, বসিরহাটে গুলি করে কুপিয়ে খুন হন তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজি। সেই খুনের ঘটনায়, মোট ৭ জন গ্রেফতার হলেও, এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। আর এবার, নিহত তৃণমূল কর্মীর ভাইয়ের বিরুদ্ধেই উঠল পাল্টা গুলির অভিযোগ। যদিও, অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত জাকির গাজির পরিবার। তবে কি তৃণমূল কর্মী খুনের বদলা নিতেই খুনের চেষ্টা? খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ
Women Help Desk in Police Station: থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget