এক্সপ্লোর

TMC News: রানিগঞ্জে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার সরকারি ত্রিপল, কম্বল, সন্দেশখালিতেও মিলল ত্রাণসামগ্রী

Trinamool Congress: সন্দেশখালি থেকে রানিগঞ্জ, সরকারি ত্রাণসামগ্রী লোপাটের জন্য সর্বত্রই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস নেতাদের দিকে।

সমীরণ পাল ও কৌশিক গাঁতাইত, কলকাতা: সন্দেশখালি দু'নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর ভর্তি ত্রিপল আমফান, বুলবুলের সরঞ্জাম মিলল। সন্দেশখালি দু'নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের একটি ঘর বন্ধ করা ছিল সাধারণ মানুষের ত্রিপল থেকে আইলা. আমফানের ত্রাণ সামগ্রী। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতারা (Trinamool Congress) তাদের ক্ষমতার বলেই সাধারণ মানুষের কে এই সামগ্রী দিতেন না বলে অভিযোগ। তবে এই সামগ্রী উদ্ধার হতেই সরকারি ত্রান না পাওয়ায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়।

এই হোস্টেলের সামনে খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজ্যাতি সান্যাল, ও খুলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিন্টু সান্যাল, রাজা সান্যাল, দেবজ্যোতি সান্যাল, আকাশ মন্ডল, সৌভিক দাসরা তাণ্ডব চালাত, বলে অভিযোগ। ২০২১ সালে এঁদের বিরুদ্ধে একাধিক ঘরবাড়ি ভাঙচুর মতো বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে। এই তৃণমূল নেতারা ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি তো খেতেনই, পাশাপাশি তাদের বিরুদ্ধে জব কার্ডের দুর্নীতির অভিযোগও করেছেন এলাকার সাধারণ মানুষ।

এদিন দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন। সাধারণ মানুষের তরফে প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার করার আবেদন করা হয়েছে। হিঙ্গলগঞ্জ মণ্ডল তিনের সভাপতি বিধান মণ্ডল বলেন,  ‘এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে হোস্টেলের একটি ঘর ভর্তি ত্রানের সামগ্রী মিলে বাইরে বের করে নিয়ে এসে বিক্ষোভ দেখায়। এই তৃণমূল নেতাদের এর আগেও একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাই আমি চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দিক।’

আরও পড়ুন:- ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা 

অপরদিকে, রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির আবাসন থেকেও প্রচুর ডিজেল, কেরোসিন, সরকারি ত্রিপল, কম্বল ও শাড়ি মিলল। খবর পেয়ে রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ মহম্মদ সাবির নামে এক তৃণমূল নেতার দখলে থাকা ই সি এল-র জমিতে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক আবাসন থেকে এই সামগ্রী উদ্ধার করে । সাবির নিজেই ই সি এল কর্মী হলেও প্রায় দশ বছর ধরে এই অবৈধ কাজের সঙ্গে জড়িত বলে ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ । তাদের অভিযোগ ই সি এল-র গাড়ির  জন্য বরাদ্দ ডিজেল ব্যবহার না করে, সাবির তা নিজে করায়ত্ত করে রাখতেন। এছাড়াও রেশন দোকান থেকে কেরোসিন এবং সরকারি ত্রিপল, কম্বল, শাড়িও নিজের বাড়িতে মজুত করে রাখতেন তিনি। পুলিশ সামগ্রীগুলি বাজেয়াপ্ত করলেও, সরকার বদলের পর থেকেই সাবির পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারা যায়নি।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget