এক্সপ্লোর

Bolpur News: তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ৫

Birbhum TMC Leader Murder: বীরভূমে পিটিয়ে খুন করা হল তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্যকে। মৃতের নাম সমীর থান্ডার। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছিল।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বীরভূম (Birbhum) জেলায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) একজন পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃতের নাম সমীর থান্ডার (৪৬)। এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে,মৃত সমীর থান্ডার বীরভূম জেলার বোলপুর পুরসভার সেনেটারি ডিপার্টমেন্টে কর্মরত থাকার পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। তাঁর বাড়ি শান্তিনিকেতন থানার কঙ্কালিতলা পঞ্চায়েতের পারুলডাঙা গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার রাতে সমীর থান্ডার যখন বাড়ি ফিরছিলেন তখন উত্তরনারায়ণপুর এলাকায় তাঁর ওপরে আচমকা হামলা চালায় কয়েকজন। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে পরে ওই তৃণমূল কংগ্রেস সদস্যকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। রবিবার সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তাঁর।

সূত্রের খবর, শনিবার রাতে পারুলডাঙা গ্রাম থেকে সমীর থান্ডার পাশের উত্তরনারায়ণপুর গ্রামে গিয়েছিলেন। তারপর সেখানেই তাঁর ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। খবর পেয়ে এই ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক রেষারেষি না ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিষয়টি কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে জামিন পেয়ে বীরভূম জেলায় ফেরার পর থেকে কাজল শেখের অনুগামীদের সঙ্গে অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। একাধিক ঘটনায় তার প্রমাণও মিলেছে হাতে-নাতে। তবে এই খুনের ঘটনা তারই ফলশ্রুতি কিনা না তা নিয়ে অবশ্য কোনও আভাস পাওয়া যায়নি। তবে এই ঘটনা যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রমাণ তা বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। যদিও নিজেদের বক্তব্যের স্বপক্ষে কোনও প্রমাণ তারা দেখাতে পারেনি। তবে এই ঘটনার ফলে বীরভূম জেলার রাজনীতি যে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  এদিকে মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, অনেকদিন ধরেই সমীর থান্ডারকে খুনের চক্রান্ত করা হচ্ছিল। সর্ষের মধ্যেই ভূত রয়েছে।

 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget