এক্সপ্লোর

TMC Program: 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে বিক্ষোভ, জেলায় জেলায় অশান্তি

Amader Para Amader Samadhan: "আমাদের পাড়া, আমাদের সমাধান" শিবির ঘিরে বিশৃঙ্খলা ও অশান্তির ছবি।

কলকাতা: জেলায় জেলায় 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে বিক্ষোভ। বীরভূমের রাজনগর থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, দিকে দিকে অশান্তি। কচুয়ার ক্যাম্পে আবার সংঘর্ষে জড়াল তৃণমূল ও সিপিএম। 

"আমাদের পাড়া, আমাদের সমাধান" শিবির ঘিরে বিশৃঙ্খলা ও অশান্তির ছবি। "পাড়ায় সমাধান" শিবিরে সভাপতি নির্বাচন নিয়ে ধুন্ধুমার কাণ্ড উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতে। পুলিশের সামনেই ধস্তাধস্তি থেকে হাতাহাতি, বাদ গেল না কিছুই। সিপিএমের দাবি, ক্যাম্পে উপস্থিত ১০৫ জন হাত তুলে তাদের পক্ষে ভোট দেন। ৬৫ জন তৃণমূলকে সমর্থন করেন। সিপিএমের অভিযোগ, তাঁদের দিকে সমর্থনের পাল্লা ভারী হওয়া সত্ত্বেও গায়ের জোরে তাতে বাধা দেয় তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, বহিরাগত এনে গন্ডগোল করেছে সিপিএম। কচুয়ার সিপিএম নেতা মুনশি আব্দুল হালিম বলেন, "সভাপতি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও তৃণমূলের কিছু ব্যক্তি তারা মানতে চায়নি বা তাদের সভাপতি করতে হবে, এই দাবি করে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছিল।'' এদিন পাড়ায় সমাধান শিবিরে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল। প্রতিক্রিয়ার জন্য তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলকে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি। বসিরহাট ২ পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম বলেন, "সিপিএম চক্রান্ত করে ভোটাভুটি বন্ধ করার জন্য, এই ক্যাম্পটাকে বন্ধ করার জন্য তারা বহিরাগত লোকজন এনে তাঁরা ওখানে হট্টগোল শুরু করে।''

এদিকে বসিরহাটের পিফা এলাকায় পাড়ায় সমাধান শিবির থেকে কংগ্রেস নেতা, যিনি পঞ্চায়েতের বিরোধী দলনেতাও, তাঁকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি অফিসারের বিরুদ্ধে। পিফা গ্রাম পঞ্চায়েত কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা আব্দুল কাদের সর্দার বলেন, "যখন পাড়ায় সমাধান হচ্ছে, সেখানে সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে এবং তৃণমূলের গুন্ডাবাহিনী একসঙ্গে এসে, আমরা যাতে স্কিম দিতে না পারি, তার সমস্ত রকমের বন্দোবস্ত তারা করছে। আমাদের স্কিম দিতে দিচ্ছে না।'' এবিষয়ে সরকারি অফিসাররা মুখ খুলতে চাননি। তাঁদের হয়ে সওয়াল করেছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান আলমগীর সর্দার বলেন, "আমাদের এখানে পাড়ায় সমাধান সুন্দরভাবে হচ্ছে। এক মেম্বার, তার যে পার্টে বাড়ি, অন্য পার্টে গিয়ে সেখানে নামের প্রস্তাব দিচ্ছে। সেজন্যই সরকারি অফিসার বলছে, তোমার তো এপাড়ায় ভোটার না। তাই একটা পার্টের জনপ্রতিনিধি আরেকটা পার্টে গিয়ে যখন কথা বলছে, সেই জন্যই সে বাধা সৃষ্টি করছে।''

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget