এক্সপ্লোর

Mamata Banerjee: 'মুখোশটা খুলে পড়েছে, আপনি যেখানে দাঁড়াবেন পড়ুয়াদের নিয়ে যাব', অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হুঁশিয়ারি মমতার?

Mamata Banerjee on Abhijit Gangopadhyay: এদিন মমতার নিশানায় ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ রবি ঠাকুরের কথা নিয়েই বলি, বিচারের বাণী নিরবে-নিভৃতে কাঁদে"

কলকাতা: বিচারপতি পদে ইস্তফা দিয়ে আজই বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বাড়ি থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দলীয় দফতরে নিয়ে যান অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা। বিজেপিতে (BJP) যোগ দিয়েই বাংলা থেকে তৃণমূল সরকারকে (TMC Govt) উৎখাতের ডাক দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এদিনই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 
 
ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষে সভা করেন তিনি। এদিন মমতার নিশানায় ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ রবি ঠাকুরের কথা নিয়েই বলি, বিচারের বাণী নিরবে-নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে যোগ দিচ্ছেন। এঁদের দিকে তাকিয়ে আদৌ কি মানুষ বিচার পাবেন? জুডিসিয়ারির ক্ষেত্রে আমি জাজ নিয়ে বলতে পারি না, কিন্তু আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আমিও আইনজীবী, ছিলাম। এখন নেই। আইনে কোনটা বেঠিক, কোনটা সঠিক আমরাও জানি।         

প্রসঙ্গ টানলেও নাম উল্লেখ করেননি মমতা। তৃণমূল নেত্রীর কথায়,  'এরা সব কেউকেটা, তবে আমি খুশি তাদের মুখোশটা খুলে পড়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় নেতা হয়ে গেছিলেন। টিভিতে ইন্টারভিউ করছে, অভিষেকের নাম করে খারাপ কথা বলেছে। আপনি এখন কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় জনগণ দেবে। আপনি হাজার হাজার মানুষের চাকরি খেয়েছেন, কাল থেকে আপনার রায় দেবে জনগণ দেবেন। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন, আপনি স্টুডেন্টদেরই নিয়ে যাব। কারণ যাঁদের চাকরি আপনি খেয়েছেন, সেই স্টুডেন্টসরাই লড়াই করবে এবার। বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করুন, কোনও সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম। এখনও পাঁচ লক্ষ চাকরি রেডি আছে বাংলার ছেলেমেয়েদের বিরুদ্ধে। কিন্তু বিজেপি-সিপিএম-কংগ্রেস এসব দেখলেই জ্বলছে।' 

এদিকে এদিন বিজেপিতে যোগ দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আক্রমণ করে তৃণমূলকে নিশানা করে। তিনি বলেন, 'যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের, বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে। যাতে ২০২৬-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে।' 

তৃণমূলকে বিঁধে বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, 'একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি। যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায়। এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়।' 

আরও পড়ুন, ‘বঙ্গাল পর ইতনা গুসসা কিউঁ পিন্টুবাবু’? মমতার নিশানায় কে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget