এক্সপ্লোর

TMC News: ‘নতুন’ তৃণমূল! বিরোধী দলনেতা ঋতব্রত? ৫৮ জনের সই জমা পড়ল, আরও ৬ আসবেন পরে

New Trinamool: পশ্চিমবঙ্গে এবার 'নতুন' তৃণমূল। ৫৮ জন বিধায়কের সই করা চিঠি জমা দিলেন ঋতব্রত ও সন্দীপন। আরও ৬ বিধায়ক সই করবেন পরে।

কলকাতা: বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের বৈঠক শেষ। মোট ৫৮ জন বিজয়ী বিধায়ক হাজির ছিলেন বৈঠকে। সেই ৫৮ জনের সই করা চিঠি নিয়ে স্পিকারের কাছে হাজির হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। পরে আরও ছ'জন এসে সই করবেন বলে জানানো হল 'নতুন' তৃণমূলের তরফে। ঋতব্রত, সন্দীপনরা জানিয়েছেন, তাঁদের বিরোধী দলনেতা ঋতব্রত। স্পিকারের সম্মতি পাওয়া গেলে এই বিদ্রোহীরাই 'আসল' তৃণমূল দলে পরিণত হবেন। (New Trinamool)

বুধবার বিধানসভায় ৫৮ জন বিধায়ককে নিয়ে বৈঠক করেন ঋতব্রত-সন্দীপনরা। ওই ৫৮ জনের সই করা চিঠি জমা দেওয়া হয় স্পিকারকে। আর সেখানেই ঠিক হয়েছে, ঋতব্রত রাজ্য বিধানসভার নতুন বিরোধী দলনেতা হবেন। একই সঙ্গে রঘুনাথগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হয় মুখ্য সচেতক হিসেবে। এর আগে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমের নাম জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের তরফে। (TMC News)

আরও পড়ুন: কোন কৌশলে মমতা-অভিষেককে মাত দিলেন ঋতব্রতরা? জোড়াফুল চিহ্নের হাতবদল এখন সময়ের অপেক্ষা

তিনজন ডেপুটির নাম উঠে এসেছে, জাভেদ খান, শিউলি সাহা এবং সন্দীপন শাহা। জাভেদ কসবার বিধায়ক, শিউলি কেশপুরের এবং সন্দীপন এন্টালির বিধায়ক। অর্থাৎ শোভনদেবকে বিরোধী দলনেতা মানতে নারাজ বিদ্রোহীরা। ফিরহাদকেও চিফ হুইপ হিসেবেও মানতে নারাজ সকলে,  যিনি কি না মমতার 'খাস' বলে পরিচিত ছিলেন। পাশাপাশি, ডেপুটি হিসেবে মমতা এবং অভিষেক অসীমা পাত্র এবং যাঁদের নাম দিয়েছিলেন, তাও মানতে নারাজ বিদ্রোহীরা। 

আরও পড়ুন: আজই ভাঙতে চলেছে তৃণমূল? ৬০ বিধায়ককে নিয়ে স্পিকারের কাছে ঋতব্রতরা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সাবিনা ইয়াসমিনের

কিছু ক্ষণের মধ্যেই বিধানসভা থেকে বেরিয়ে আসবেন সকলে। তবে মমতা প্রতি এখনও কেউ প্রকাশ্যে অনাস্থা দেখাচ্ছেন না। মমতার প্রতি আস্থার কথা ফুটে উঠেছে চিঠিতে। তাহলে কি অভিষেকের প্রতিই তাঁদের অনাস্থা? অভিষেককে নিয়েই কি বিরূপ মানসিকতা? অভিষেকের বিরুদ্ধে আগেই ক্ষোভ উগরে দিয়েছেন ঋতব্রত। আইপ্যাকের ভূমিকার সমালোচনা করেছেন তিনি। সন্দীপনের গলাতেও সেই সুর ধরা পড়ে। 

এক দিন আগে ঋতব্রতকে বলতে শোনা যায়, "আমলাদের সইয়েও প্রচুর জাল রয়েছে বলে আর একজন বলেছেন। এই কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে। আমাদের মনে হয়েছিল, দলের অন্দরে বলে লাভ নেই। যাঁরা সই করাচ্ছিলেন, তাঁরা ক্রাউন প্রিন্সের অফিসের হর্তাকর্তা, বিধাতা অনেকে। সবার চাকরি আছে কি না, তাও জানি না।" এদিনও বৈঠকে ঢোকার আগে অনেককেই বলতে শোনা যায়, "আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।" এদিন চিঠিতেও সেই সুর ধরা পড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? নাম প্রস্তাব সমর্থন ৫৮ জন তৃণমূল বিধায়কের
নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? নাম প্রস্তাব সমর্থন ৫৮ জন তৃণমূল বিধায়কের
West Bengal News Update: নতুন তৃণমূলের আত্মপ্রকাশ, নতুন বিরোধী দলনেতা হিসেবে মনোনীত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নতুন তৃণমূলের আত্মপ্রকাশ, নতুন বিরোধী দলনেতা হিসেবে মনোনীত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
TMC News: ‘নতুন’ তৃণমূল! বিরোধী দলনেতা ঋতব্রত? ৫৮ জনের সই জমা পড়ল, আরও ৬ আসবেন পরে
‘নতুন’ তৃণমূল! বিরোধী দলনেতা ঋতব্রত? ৫৮ জনের সই জমা পড়ল, আরও ৬ আসবেন পরে
TMC News: কোন কৌশলে মমতা-অভিষেককে মাত দিলেন ঋতব্রতরা? জোড়াফুল চিহ্নের হাতবদল এখন সময়ের অপেক্ষা
কোন কৌশলে মমতা-অভিষেককে মাত দিলেন ঋতব্রতরা? জোড়াফুল চিহ্নের হাতবদল এখন সময়ের অপেক্ষা
Advertisement

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget