এক্সপ্লোর

Municipal Election: ‘একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়’, পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

TMC Release Candidate List: "একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। পুরভোটে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে তাঁকেই সমর্থন করতে হবে।"

কলকাতা: পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, দার্জিলিংয়ের প্রার্থীতালিকা পরে ঘোষিত হবে’। তিনি বলেন, ‘১০৮ পুরসভার প্রার্থীতালিকায় নেই কোনও বিধায়ক। কোনও বিধায়ক লড়বেন না বাকি পুরভোটে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। পুরভোটে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে তাঁকেই সমর্থন করতে হবে। ক্লাসে সবাই ফার্স্টবয় হতে পারে না। প্রার্থীতালিকায় নবীন-প্রবীণ সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। 

এদিকে, রাজ্যপাল প্রসঙ্গেও এদিন সাংবাদিক বৈঠকে মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘কার মেরুদণ্ড সোজা সেটা তো মানুষ দেখছেন। নির্বাচিত সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। পুলিশ-প্রশাসনকে রাজ্যপালের উস্কানি, বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল। বিধানসভা ভোটের থেকেও ভাল ফল হবে পুরভোটে’।  অন্যদিকে, পুরভোটে প্রচারের সময়সীমা বাড়াল রাজ্য নির্বাচন কমিশন। এদিন জানান হয়েছে, ‘রাজনৈতিক দলগুলির দাবিকে মান্যতা। ভোটের ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হবে প্রচার। শেষ প্রচারের সময়সীমা ৭২ ঘণ্টা থেকে কমিয়ে করা হল ৪৮ ঘণ্টা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত করা যাবে প্রচার।" 

পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশের আগেই দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরে তৃণমূল বিধায়ক ও টাউন তৃণমূল সভাপতির মধ্যে সংঘাত তুঙ্গে। একে অপরকে তোপ দেগেছেন দলের দুই নেতা-নেত্রী। আর এনিয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের যেসব পুরসভায় ভোট হবে, তারমধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর। শুক্রবার বিকেলে অন্যান্য পুরসভার মতো এই পুরসভার জন্যও প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু, নাম ঘোষণার কয়েক ঘণ্টা আগে, এদিন সকালে এই ইস্যুতে শাসকের অন্দরের দ্বন্দ্ব চরমে ওঠে।

প্রার্থী তালিকা নিয়ে সংঘাত তুঙ্গে, তরজায় বিধয়ক ও শহর সভাপতি। রঞ্জিত রায় বলেন, আমার সঙ্গে আলোচনা ছাড়াই প্রার্থীতালিকা তৈরি করে পাঠিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক, বিধায়ক নিজের ঘনিষ্ঠদের নাম পাঠিয়েছেন। অন্যদিকে, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বলেন, "তালিকা প্রকাশের আগে সাংবাদিক বৈঠকে ক্ষোভপ্রকাশ দলবিরোধী কাজ, ওই তৃণমূল নেতা আগেও আমার বিরোধিতা করেছেন, নিজের লোকজন নিয়ে লবি করতে চান শহর সভাপতি, আমাকে উপেক্ষা করা হয়।"

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget