এক্সপ্লোর

TMC Rift : মন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন দুই বিধায়কের, উত্তর ২৪ পরগনায় জেলা পরিষদের সভায় প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ

এখন দেখার, পঞ্চায়েত-যুদ্ধের আগে উত্তর ২৪ পরগনায় দলের অন্দরে দুই বিধায়কের দ্বন্দ্ব-অস্বস্তি সামাল দিতে কী পদক্ষেপ করে তৃণমূল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলা পরিষদের বৈঠকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতি নিয়ে দলের অন্দরেই উঠল প্রশ্ন। পঞ্চায়েত আইনের প্রসঙ্গ টেনে দলেরই বিধায়কের বিরুদ্ধে সুর চড়ালেন অশোকনগরের তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। নিমন্ত্রণ পেয়েছি বলেই এসেছি, মন্তব্য খাদ্যমন্ত্রীর। বিষয়টি নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি।

মন্ত্রীর উপস্থিতি নিয়ে আপত্তি বিধায়কদের

জেলা পরিষদের সাধারণ সভায় উপস্থিত হয়েছেন মন্ত্রী। সেই উপস্থিতি নিয়েই প্রশ্ন তুললেন দলেরই বিধায়ক ! পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্তর্কলহ। বৃহস্পতিবার বারাসাতের তিতুমীর সভাকক্ষে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে যোগ দিয়ে জেলা পরিষদের খরচখরচা নিয়ে প্রশ্ন তোলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। 

কীভাবে জেলা পরিষদের টাকা অশোকনগরের পুর এলাকায় খরচ হল, তা নিয়েও নাকি প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক। এরপরেই জেলা পরিষদের বৈঠকে মন্ত্রীর উপস্থিতি নিয়ে সরব হন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।

দ্বন্দ্ব প্রকাশ্যে

অশোকনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামী বলেছেন, 'কীভাবে এই বৈঠকে খাদ্যমন্ত্রী যোগ দিলেন? পঞ্চায়েত আইন অনুযায়ী, জেলা পরিষদের বৈঠকে কোনও মন্ত্রী থাকতে পারেন না।' যদিও এই উপস্থিতি-বিতর্ককে পাত্তা দিতে নারাজ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেছেন, 'জেলা পরিষদের থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল বলেই এসেছি।'

এদিকে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের দুই বিধায়কের এই দ্বন্দ্বকে হাতিয়ার করে কটাক্ষ ছুুড়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেছেন, 'প্রশাসনিক বৈঠকের নিয়ম নীতি কিছুই জানেন না তৃণমূলের নেতারা । যেমন মুখ্যমন্ত্রী দেখান নীচুতলাতেও সেরকমই চলে। আসলে এসবের মধ্যে দিয়ে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকট হয়েছে।'                                                                                   

এখন দেখার, পঞ্চায়েত-যুদ্ধের আগে উত্তর ২৪ পরগনায় দলের অন্দরে দুই বিধায়কের দ্বন্দ্ব-অস্বস্তি সামাল দিতে কী পদক্ষেপ করে তৃণমূল। 

আরও পড়ুন- সমবায় সমিতির ভোটেও চলল গুলি ! উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget