এক্সপ্লোর

Murshidabad : সমবায় সমিতির ভোটেও চলল গুলি ! উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা

West Bengal News : গন্ডগোলের খবর করতে গেলে, স্থানীয় ব্লক তৃণমূল সভাপতির প্ররোচনায় কয়েকজন সাংবাদিককে মারধরও করা হয়। তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সমবায় সমিতির ভোট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) নওদা। উঠল গুলি চলার অভিযোগও। যা নিয়ে রাজনৈতিক তরজাও। অন্যদিকে ভোটের মাঝেই লড়াই থেকে সরে দাঁড়ালেন তৃণমূলপন্থী প্রার্থীরা। ভোটে প্রহসনের অভিযোগ তুলে হাইকোর্টের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাম-কংগ্রেস। 

সামনেই পঞ্চায়েত ভোট, বাড়ছে চিন্তা

পরপর অস্ত্র উদ্ধার, বিস্ফোরণ, হত্য়ার আবহে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এরকম চললে, কয়েকমাস পর পঞ্চায়েত ভোট আদৌ কতটা শান্তিপূর্ণ হবে? এবার সেই প্রশ্ন আরও জোরাল করে, মুর্শিদাবাদে সমবায় নির্বাচনেও উঠল গুলি চলার অভিযোগ ! ১৪৪ ধারা জারি করেও ঠেকানো গেল না অশান্তি। মুর্শিদাবাদের নওদায় চাঁদপুর সমবায় সমিতির ভোটের কেন্দ্র ছিল পাটিকাবাড়ি হাইস্কুলে।                                                 

সমবায়ে ভোটচিত্র

মোট ৯ টি আসনে কংগ্রেস, সিপিএম ও আরএসপি সমর্থিত ৩ জন করে প্রার্থী, জোটবদ্ধ হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে লড়ছিলেন ৯ জন তৃণমূলপন্থী। ভোটার ৯৮১ জন। ভোটগ্রহণ শুরুর পরই তৃণমূলের বিরুদ্ধে ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া ও মারধরের অভিযোগ তোলেন কয়েকজন ভোটার।

এই নিয়ে গন্ডগোলের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সামনেই দেখা যায়, লাঠি হাতে একদল যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এরই মধ্যে আচমকা তিন রাউন্ড গুলি চলার অভিযোগ ওঠে। রাস্তায় মেলে গুলির খোলও। 

এখানেই শেষ নয়, গন্ডগোলের খবর করতে গেলে, স্থানীয় ব্লক তৃণমূল সভাপতির প্ররোচনায় কয়েকজন সাংবাদিককে মারধরও করা হয়। তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও, অভিযুক্ত তৃণমূল নেতা অভিযোগ অস্বীকার করেছেন। ভোটকেন্দ্রের ভিতরে ঢুকতে গেলে, এবিপি আনন্দকে বাধা দেয় পুলিশ। ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় সাংবাদিকদের।

আদালতের নির্দেশে ভোট

মুর্শিদাবাদের এই সমবায় সমিতিতে দীর্ঘদিন ধরে ভোট না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস ও বামেরা। আদালতের নির্দেশেই ভোট হয়। কিন্তু, গন্ডগোল-অশান্তির পর মাঝপথেই ভোটের লড়াই থেকে সরে যান ৯ জন তৃণমূলপন্থী প্রার্থী। ভোট বয়কটের ডাক দিয়ে ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেসও।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি, এসএসসির আবেদন মেনে সিদ্ধান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget