এক্সপ্লোর

Lakshmi Bhandar Controversy: 'বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার', মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী', সোশাল পোস্ট ঘিরে বিতর্ক

তবুও, মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের মানুষকে প্রকল্পের অভাব বোঝাতেই এই সোশাল মিডিয়া পোস্ট করেছেন তিনি

কলকাতা: ময়নার পর নন্দীগ্রাম! ভোট না দিলে সরকারি প্রকল্পে কাটছাঁটের হুঁশিয়ারি? 'বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে 'লক্ষ্মীর ভাণ্ডার'। পূর্ব মেদিনীপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক। বিতর্কে জড়ালেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অষ্টমী গিরি। তিনিই আবার নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। যদিও, প্রশ্নের উত্তরেও অনড় সেই তৃণমূল নেত্রী। তাঁর দাবি, নন্দীগ্রামের বিধায়ক হয়েও, প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

তবুও, মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের মানুষকে প্রকল্পের অভাব বোঝাতেই এই সোশাল মিডিয়া পোস্ট করেছেন তিনি। এ নিয়ে বিজেপির কটাক্ষ, তৃণমূল পক্ষপাতিত্ব করে দেউলিয়াপনা রাজনীতি করছে। কোন পরিপ্রেক্ষিতে এই কথা উনি বলেছেন, সেটা বোঝা দরকার, অস্বস্তি এড়াতে সাফাই তৃণমূল জেলা নেতৃত্বর। 

 প্রসঙ্গে পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, 'এসব নিয়ে আমি ভাবি না। ওরা আমাকে জানে। আমাকে অবিভাবকের মতো দেখে। এসব করে কিছু করতে পারবে না।'

নন্দীগ্রাম এক বাসিন্দার অবশ্য মন্তব্য, 'আমাদের ট্যাক্সের পয়সায় আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি। এটা কোনও সরকারের ব্যক্তিগত সম্পত্তি থেকে দিচ্ছেন না বা ওঁর কোনও পৈত্রিক সম্পত্তি থেকে দিচ্ছেন না আর আগামীদিনে আমরা নন্দীগ্রামের মহিলারা যথেষ্ট সচেতন।'  

যদিও প্রশ্নের মুখে পড়েও নিজের মন্তব্যেই অনড় থাকেন ওই তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী যদি প্রকৃত বাংলার মাটিতে জন্মাত, শুভেন্দু অধিকারী কি কেন্দ্রকে নির্দেশটা দিতে পারত, বাংলারকে পেটের ভাতে মারার জন্য। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের কেন্দ্র যে  বকেয়া টাকা দেয়নি। না দেওয়া সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অভাব অনটন পূরণ করে তিনি রেখেছেন। আমি এই পরিপ্রেক্ষিতে, যে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক।' 

তবে এই ঘটনা নতুন নয়। এর আগে, পূর্ব মেদিনীপুরের ময়নায়, বিজেপি পরিচালিত দুই গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক কারণে 'লক্ষ্মীর ভাণ্ডারের' টাকা থেকে বঞ্চনার অভিযোগ উঠেছিল। আর এবার সরাসরি শাসক নেত্রীর মুখেই সরকারি প্রকল্প বন্ধ করার হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে।                                                                   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget