এক্সপ্লোর

Mamata Banerjee: পিসিঠাকুমা ও বাবার পাশে ছোট্ট আজানিয়া, মধ্যরাতে বড়দিনের প্রার্থনায় মমতা-অভিষেক

Kolkata Christmas Celebration: শনিবার রাতে পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন মমতা। সেখানে তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়াও।

কলকাতা: পশ্চিম এশিয়ার প্যারিস বলে আজও পরিচয় টিকে রয়েছে। দুর্গাপুজো হোক বা ইদ অথবা বড়দিন, তিলোত্তমায় বরাবর সমান গ্রহণযোগ্যতা পেয়েছে উৎসব (Kolkata Christmas Celebration)। ধর্ম এবং রক্ষণশীলতার বেড়াজাল কখনও বাধা হয়ে দাঁড়ায়নি সেখানে। এ বছরও তার অন্যথা হল না। বড়দিন উপলক্ষে আলোর সাজে সেজে উঠেছে শহর কলকাতা। পার্কস্ট্রিট হোক বা পার্ক সার্কাস অথবা লেকটাউন, বড়দিন উদযাপনে মেতেছেন বাঙালি। বরাবরের মতো তাতে শামিল হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মধ্যরাতে বড়দিনের প্রার্থনায় মমতা বন্দ্যোপাধ্যায়

যত রাত বাড়ছে, বড়দিন উপলক্ষে শহর কলকাতায় ভিড় বেড়েই চলেছে। সেই আবহেই শনিবার রাতে পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন মমতা। সেখানে তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর কন্যা আজানিয়াও। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলও। 

তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজেও সেই ছবি পোস্ট করা হয়। তাতে বলা হয়, 'আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যরাতের প্রার্থনায় যোগ দেন। আমাদের সুন্দর রাজ্য এবং দেশের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন তাঁরা'।

আরও পড়ুন: Mamata Banerjee: লাল সোয়েটারে প্রাণচঞ্চল আজানিয়া, মমতার সঙ্গে বড়দিনের প্রার্থনায় অভিষেক-কন্যাও

এ দিন বড়দিনের সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। অ্যালেন পার্কের সামনে মানুষের ভিড়। বড়দিন উপলক্ষে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায়। তৈরি হয়েছে ১১টি টাওয়ার। রাখা হয়েছে দু'টি QRT। পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় রয়েছে ২০টি বাইক পেট্রোলিং। রয়েছে ১৬টি অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও, শহরের দর্শনীয় স্থানগুলির নজরদারির দায়িত্বে রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা। নিরাপত্তা খতিয়ে দেখতে টহল দেন কমিশনার গোয়েলও। 

পার্ক স্ট্রিটের পাশাপাশি আলোয় আলোয় সেজে উঠেছে লেকটাউন। ক্রিস মাসের পাশাপাশি  সেখানে পৌষ পার্বণ উৎসবেরও আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও বেলুড় মঠে মহাসমারোহে হল যিশুপুজো৷ সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যিশুর ছবির সামনে ফুল,মালা ধূপ ধুনো কেক, পেস্ট্রি, চকলেট, মিষ্টি ইত্যাদি দিয়ে পূজা নিবেদন করা হয়। গত দু'বছর করোনার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় এবারে ভক্ত এবং দর্শকের ঢল নেমেছে বেলুড় মঠে। 

ক্রিসমাস কার্নিভালের সূচনা হল কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে

এ দিকে, বড়দিনের আগের সন্ধেয় ক্রিসমাস কার্নিভালের সূচনা হল কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। কেক কেটে উৎসবের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার ৭ বছরে পা দিল  ক্রিসমাস কার্নিভাল। উদ্যোক্তা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত ছাড়াও উপস্থিত ছিলেন, অভিনেত্রী ইশা সাহা-সহ আরও অনেকে। অন্যদিকে, কাল শান্তিনিকেতনে খিষ্ট উৎসব। তার আগে আলোয় সাজানো হয়েছে ছাতিমতলা, উপাসনা গৃহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget