এক্সপ্লোর

Mamata Banerjee: জোটের নামকরণ আমি করেছি, আমাকেই অসম্মান, লড়তে চাইলেও, লড়তে দেওয়া হচ্ছে না: মমতা

Kolkata News: সোমবার রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় 'সংহতি মিছিল' বের করেন মমতা।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে পারদ চ়ড়ছে ক্রমশ। শাসক-বিরোধী দুই শিবিরেই যেমন তৎপরতা বেড়েছে, তেমনই বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের অন্দর থেকেো লাগাতার মতভেদের খবর উঠে আসছে। সেই আবহেই মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, I.N.D.I.A জোটের নামকরণ তিনিই করেছিলেন। কিন্তু তাঁকেই ওই বৈঠকে গিয়ে অসম্মানিত হতে হয় যে সিপিএম-এর বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন, তারাই বৈঠকে ছড়ি ঘোরায় বলে এদিন দাবি করেন মমতা। সরাসরি নাম না নিলেও, কংগ্রেসও খবরদারি করে বলে এদিন অভিযোগ করেন মমতা। (Mamata Banerjee)

সোমবার রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় 'সংহতি মিছিল' বের করেন মমতা। সেখানেই জোটের অন্দরের মতভেদ নিয়ে মুখ খোলেন। মমতা বলেন, "I.N.D.I.A জোটের নাম আমিই দিয়েছি। কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে যে, মিটিংয়ে গেলে CPM মিটিং পরিচালনা করে, যাদের বিরুদ্ধে জীবন ভর লড়াই করেছি আমি। ওদের কোনও পরামর্শ মানব না আমি। আমাকে অনেক অসম্মান করা হয়। তার পরেও আমি বলেছি, আঞ্চলিক দলগুলি, যে যেখানে শক্তিশালী, তাদের উপর সেখানকার দায়িত্ব ছেড়ে দেওয়া হোক। বাকি ৩০০ আসনে আপনারা লড়ুন, আমি নিতে যাব না। কিন্তু ওরা কী বলে? বলে, 'আমাদের যা ইচ্ছে তা-ই করব'।" (I.N.D.I.A Alliance)

এসব করে আসলে বিজেপি-কে সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "এভাবে বিজেপি-কে সাহায্য় করবেন না। কেউ ক্ষমা করবে না, আমি তো করবই না। আমার লড়ার সাহস আছে। কিন্তু আমাকে লড়তে দেওয়া হচ্ছে না। আমার লড়াই করার শক্তি আছে। আজ দেখুন, আমি এই মিছিল বের করেছি। আর কোনও দল নেমেছে রাস্তায়? আমরা সব ধর্মের মানুষের কাছে গিয়েছি। কারণ আমরা চাই, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের মধ্যে সম্প্রীতি থাকুক, ভ্রাতৃত্ববোধ থাকুক।"

আরও পড়ুন: Mamata Banerjee: দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয় বাঁচবে, দেশ বিক্রি হবে না, বাংলার মানুষকে এগিয়ে আসার বার্তা মমতার

সভা থেকে মমতা জানান, যত রক্ত দিতে হবে, তার জন্য প্রস্তুত তিনি। বিজেপি-কে কোথাও সুবিধা পেতে দেবেন না। কেউ কেউ ধর্মগুরু হওয়ার দোহাই দিয়ে বিজেপি-র থেকে টাকা নিয়ে ভোটের ময়দানে নেমে পড়ছেন বলেও জানান মমতা। তিনি জানান, বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি জ্যোতি বসুর কাছেও ছুটে গিয়েছিলেন। মেটিয়াবুরুজ, পার্কসার্কাস তখন অশান্ত। কোনও সাহায্য লাগবে কিনা জানতে চেয়েছিলেন জ্যোতিবাবুর কাছে। অনেক জায়গায় গিয়ে আক্রান্তও হয়েছেন, বিক্ষভের মুখে পড়েছেন। কিন্তু রাতভর জেগে পাহারা দিয়েছেন। আজও দেশকে বেঁধে রাখতে চান তিনি, এদিন জানান মমতা।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget